এক্সপ্লোর

South 24 Pargana News : 'হাসপাতালের মধ্যে দফায় দফায় শ্লীলতাহানি, সঙ্গে হুমকি ! ' গ্রেফতার সাফাইকর্মী

South 24 Pargana Molestation Allegation : ১৫ বছরের ওই কিশোরী ভয় সিঁটিয়ে যান। মুখ খুললে, ফল মন্দ হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা। 

দক্ষিণ ২৪ পরগনা: শ্লীলতাহানির অভিযোগে দফায় দফায় উত্তেজনা হাসপাতাল চত্বরে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ICU-তে চিকিৎসাধীন কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ২ জনের বিরুদ্ধে। ভয়ঙ্কর এই অভিযোগ ওঠার পর প্রতিবাদে উত্তাল হাসপাতাল চত্বর । 

শ্লীলতাহানির অভিযোগ

চিকিৎসাধীন কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ২ জনের বিরুদ্ধে। অভিযোগ, এবার নয়, বারবার  শ্লীলতাহানি করা হয় তাঁর। ১৫ বছরের ওই কিশোরী ভয় সিঁটিয়ে যান। মুখ খুললে, ফল মন্দ হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা। মঙ্গলবার রাতে নির্যাতিতা কিশোরীর পরিবার ও মেডিক্যাল কলেজের এমএসভিপি ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রোগিনীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক সাফাই কর্মী বিনোদ পণ্ডিতকে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। আরেক অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

গ্রেফতার সাফাই কর্মী

কিশোরী ও তার পরিবারের অভিযোগ, গত শনিবার ডায়মন্ড হারবার থানা এলাকার বাসিন্দা অসুস্থ অবস্থায় মেডিক্যাল কলেজের ICU- তে ভর্তি হয়। ভর্তির পর থেকে দফায় দফায় শ্লীলতাহানি করে ওই ২ সাফাই কর্মী। এমনকী ঘটনার কথা কাউকে না জানানোর  হুমকিও দেয় অভিযুক্ত সাফাই কর্মী।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কী বক্তব্য

মঙ্গলবার দুপুরে হাসপাতলে নির্যাতিতা কান্নাকাটি শুরু করে দেন। তারপর পরিবার লোকজনকে সব অভিযোগ স্পষ্ট করে জানায় সে । তারপর তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আপাতত ওই কিশোরীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। এই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।             

এই ঘটনায় বুধবার  হাসপাতালে বিক্ষোভ দেখান অন্যান্য রোগীদের পরিজনেরা। তদন্ত কমিটি তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

আগেও এমন ঘটনা   
এর আগে গত সেপ্টেম্বরে হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীকে নির্যাতনের অভিযোগ ওঠে ল্যাব অ্যাটেন্ড্যান্টের বিরুদ্ধে।
প্রতিবাদে হাসপাতালের সুপারকে ঘিরে চলে বিক্ষোভ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেধে যায় ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীদের। হাসপাতাল সূত্রের খবর, গত ২৮ অগাস্ট বুকে যন্ত্রণা নিয়ে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ১৩ বছরের নাবালিকাকে। কয়েকদিন পরই রাত ১০টা নাগাদ সিটি স্ক্যান করার জন্য ল্য়াবরেটরিতে নিয়ে যাওয়া হয় তাকে। অভিযোগ, সেই সময় কোনও মহিলা অ্যাটেন্ড্যান্ট ছিলেন না। পরিবারের সদস্যদেরও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ, সেই সুযোগে নাবালিকাকে যৌন নির্যাতন করে ল্যাব অ্যাটেন্ড্যান্ট।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১৯৯৮ সাল থেকে রাজনৈতিক সংঘর্ষে নিহতদের পরিবারকে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Suvendu Attacks TMC-CPM: 'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'
'বাম আমলের অপরাধের ফাইল খুলব', ঘোষণা শুভেন্দুর, বললেন, 'যাহাই তৃণমূল, তাহাই সিপিএম'

ভিডিও

Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Tollygunge Guild Election: স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁরা অনেকেই আজ প্রার্থী: পাপিয়া অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Bengal vs Maharashtra: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Embed widget