এক্সপ্লোর

Paschim Bardhaman: লক্ষাধিক টাকার গয়না লুটে বেরোনোর পথে ফ্রিজ খুলে পেস্তা খেল চোর!

Miscreants Eat Pesta Nut:চুরিতে কি ধকল কম? পরিশ্রমও তো কম হয় না। খিদেও হয়তো পায়। সম্ভবত সে কারণেই লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ চুরির পর দিব্যি ফ্রিজ খুলে পেস্তাবাদাম খেল দুষ্কৃতীরা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: চুরিতে (theft) কি ধকল কম? পরিশ্রমও তো কম হয় না। খিদেও হয়তো পায়। সম্ভবত সে কারণেই লক্ষাধিক টাকার সোনার গয়না (ornaments) ও নগদ (cash) চুরির (theft) পর দিব্যি ফ্রিজ (refrigerator) খুলে পেস্তাবাদাম (pesta nut) খেল দুষ্কৃতীরা (miscreants)। তার পর যে আবাসনে চুরি, সেখানকার সমস্ত আলো খুলে পালাল তারা। দুর্গাপুরের (durgapur) নিউ টাউনশিপ থানার MAMC কলোনী এলাকার ঘটনা।

কী হয়েছিল?
গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিউ টাউনশিপ থানার MAMC কলোনী এলাকার রবিন বন্দ্যোপাধ্যায় এবং অঞ্জনা বন্দ্যোপাধ্যায় গত কিছু দিন বাড়ি ছিলেন না। গুজরাতে গিয়েছিলেন। শুক্রবার দুপুরেই ফেরেন তাঁরা। আর ফিরেই চক্ষু চড়কগাছ। দেখেন, আবাসনের দরজা ভাঙা। ভিতরে ঢুকে নজরে আসে, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এতেই শেষ নয়। ঘরের হাল আরও ভালো করে ঠাওর করবেন বলে আলো জ্বালাতে গিয়েছিলেন। তখন দ্বিতীয় পর্যায়ের ধাক্কা। বন্দ্যোপাধ্যায় দম্পতির নজরে আসে, সব কটি বাল্ব খুলে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। একে একে নজরে আসে তাণ্ডবের বাকি চিহ্ন। বাড়ির মেঝেতে আলমারি ভাঙা হয়ে পড়ে রয়েছে। ভাঁড়ে জমানো প্রায় চল্লিশ  হাজার টাকা গায়েব, অভিযোগ দম্পতির। আলমারি থেকে প্রায় পাঁচ ভরি সোনার অলংকারও চুরি গিয়েছে, জানান তাঁরা। তবে চমকের তখনও বেশ কিছুটা বাকি। দম্পতি জানাচ্ছেন, চুরির পর সম্ভবত ফ্রিজও খুলেছিল দুষ্কৃতীরা। কিন্তু কোনও খাবার পায়নি। শেষমেশ পেস্তাবাদাম খেয়ে চম্পট দেয়। এ ভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার একটি কলোনি এলাকার আবাসনে চুরির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। আতঙ্কে এলকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চুরি করতে এসে নানা নজির...
গত জুলাইতে এমনই অদ্ভুত এক চুরির ঘটনা শোনা গিয়েছিল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। শোনা যায়, চুরি করতে এসে নগদ টাকা না পেয়ে মিষ্টির দোকানে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, পালানোর সময় রাগের চোটে ডিটারজেন্ট ছিটিয়ে সব মিষ্টি নষ্ট করে দেয়। মালিক জয়ন্ত লাহার দাবি, অন্যান্য দিনের মতো ঘটনার দিন  রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন তিনি। পর দিন সকালে দোকান খুলতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। চার দিক লন্ডভন্ড, ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পরই নজরে আসে মোক্ষম বিষয়। দোকানের গ্যাস সিলিন্ডার, তেলের টিন-সহ বেশ কিছু জিনিস উধাও, টের পান জয়ন্ত। সঙ্গে দেখেন, প্রায় ১০ হাজার টাকার মিষ্টি নষ্ট করা হয়েছে। সব কটির উপরই ডিটারজেন্ট ছড়ানো। 

আরও পড়ুন:কালীপুজোর আগে ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি, সবথেকে খারাপ অবস্থা কোন জেলার ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget