এক্সপ্লোর

Mithun on Dilip Ghosh: '....আমাদেরই লোক, ওঁকে ডাকা নতুন কিছু নয়', বিজেপিতে ফের দিলীপ ঘোষের সক্রিয়তা নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর

Dilip Ghosh Comeback: দিলীপ ঘোষের দলে স্বমহিমায় ফেরা নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?

কলকাতা: বছরের শেষ দিনে বৈঠকের পর, নতুন বছরের শুরুতেই নতুন ইনিংস দিলীপ ঘোষের। ৮ মাস কার্যত ব্রাত্য থাকার পর ফের স্বমহিমায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বললেন, আলাদা বৈঠক করে তাঁকে ভোটের কাজে লেগে পড়তে বলেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ ঘোষ। তার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। তা নিয়েও এদিন মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ খড়গপুরে লড়াই করলে, তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত বিজেপির স্থানীয় নেতৃত্বের একটা বড় অংশ।  পাশাপাশি, ছাব্বিশের বিধানসভা ভোটে ফের খড়গপুরে লড়ার ইচ্ছাপ্রকাশও করেছেন দিলীপ ঘোষ। আর, দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলে স্বমহিমায় ফেরা নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)? 

এদিন দিলীপ ঘোষের বিজেপিতে ফের সক্রিয় হওয়া নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, 'দিলীপদা আমাদেরই লোক। দিলীপদাকে ডেকেছে, এটা কোনও নতুন ব্যাপার নয়। খুব ভাল সিদ্ধান্ত। দেখবেন, এবার আমরাই সরকার তৈরি করব।' অন্যদিকে, দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নিয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, 'দিলীপ ঘোষ মাঠজুড়ে খেলার প্লেয়ার'। অমিত শাহের সঙ্গে মিনিট কুড়ির বৈঠক। তারপর, আলাদা করে ডেকে কথা বলা। তারপরেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট! নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়ছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ১৩ জানুয়ারি দুর্গাপুরের সভায় থাকবেন। জানুয়ারি থেকেই পুরোদমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ। কলকাতা ও তার সংলগ্ন ২৮ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ২০ টিতে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন শাহ। তারপর গতকাল লোকসভা ভোটে রাজ্যে বিজেপির খারাপ ফলের কথা শোনা গেছে প্রাক্তন রাজ্য সভাপতির গলায়। তবে, দিলীপ ঘোষের কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উল্টোদিকে এখন দলে দিলীপ ঘোষের গুরুত্ব বোঝাতে শব্দ খরচে কার্পণ্য করেননি বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ যখন বিধানসভা ভোটের আগে রাজনীতিতে দ্বিতীয় ইনিংস শুরু করছেন, তার আগে শেষ কয়েকমাস ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। সক্রিয় রাজনীতি তো দূর, দিলীপ ঘোষকে দলীয় বৈঠকেও তেমনভাবে দেখা যায়নি। মে মাসে আলিপুরদুয়ার, জুলাইয়ে দুর্গাপুর, অগাস্টে দমদম এবং ডিসেম্বরে রানাঘাটের সভায় অডিও বার্তা। প্রধানমন্ত্রী যতবার এরাজ্যে সভা করতে এসেছেন, একটি সভাতেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। গত ১ লা জুন, নেতাজি ইন্ডোরে মেগা সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ। আর ওই দিন মুকুন্দপুরে মাকে নিয়ে মামা শ্বশুরের বাড়িতে জামাইষষ্ঠী সারতে দেখা গেছিল সস্ত্রীক দিলীপ ঘোষকে। রাজ্য় বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সম্বর্ধনা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ। তার এক সপ্তাহ পর সল্টলেকে রাজ্য বিজেপির পার্টি অফিসে এসে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন তিনি।

 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget