এক্সপ্লোর

Madan Mitra : "কেউ যদি বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল...", বিস্ফোরক মদন

TMC MLA : বাইক দুর্ঘটনায় আহত যুবককে SSKM-এ ভর্তি করাতে না পেরে বিস্ফোরক মদন মিত্র

কলকাতা : এসএসকেএম-বিতর্কে (SSKM Controversy) আরও বেলাগাম মদন মিত্র (Madan Mitra)। রোগী ভর্তি নিয়ে সংঘাতের আবহেই দলকেও চ্যালেঞ্জ কামারহাটির তৃণমূল বিধায়কের (Kamarhati TMC MLA)। পদত্যাগ করতে বললে পদত্যাগও করব বলে হুঙ্কার মদনের। এরই মধ্যে চাঁচাছোলা ভাষায় মদন জানিয়ে দেন, 'আমি কামারহাটি থেকে নির্বাচিত, আমাকে তৃণমূল নির্বাচিত করেনি। আমি কৃতজ্ঞ, আমাকে প্রতীক দিয়েছে তৃণমূল, কিন্তু জিতিয়েছে জনগণ। কেউ যদি বলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধান পড়ে আসুন। তৃণমূল কংগ্রেস কারও ব্যক্তিগত নয়। 

বৃহস্পতিবার রাতে বাইক দুর্ঘটনায় আহত হন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ল্যাব টেকনিশিয়ান বছর ২৪-এর শুভদীপ পাল। পরিবারের অভিযোগ, গতকাল SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, গুরুতর জখম শুভদীপের কোনও চিকিৎসাই করেননি কর্তব্যরত চিকিৎসকরা। ভর্তি করতেও অস্বীকার করেন তাঁরা। রাত ২টো নাগাদ হাসপাতালেও গিয়েও আহত যুবককে ভর্তি করতে ব্যর্থ হন মদন মিত্র। শেষপর্যন্ত তাঁর চেষ্টায় ওই যুবককে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাইক দুর্ঘটনায় আহত যুবককে SSKM-এ ভর্তি করাতে না পেরে বিস্ফোরক মদন মিত্র। মাঝরাতে স্বাস্থ্য সচিব, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসকে ফোন করে ভর্তির অনুরোধ জানিয়েও খালি হাতে ফিরতে হল কামারহাটির তৃণমূল বিধায়ককে।

আর সেই ইস্যুতেই, সুর চড়িয়ে একের পর এক বিস্ফোরণ ঘটালেন তিনি ! তৈরি হল নজিরবিহীন সংঘাতের পরিস্থিতি ! কখনও সরাসরি, কখনও ঘুরিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ! বিদ্রোহের সুরে তৃণমূল এবং দলীয় বিধায়কের পদ ছাড়ার হুঁশিয়ারি পর্যন্ত দিলেন মদন মিত্র।

হুঙ্কার দিয়ে বলেন, "পদত্যাগ করতে বললে পদত্যাগ করব। অনুরোধ একটাই. একমাসের মধ্যে ভোট করবেন। কী দিয়েছেন ? গেলে একটা বিধায়ক পদ যাবে। আমি যদি বই লিখি, সেই বই বেস্ট সেলার হবে। বই লিখলে ২৩ মাসের ঘটনা লিখব। লিখব, ২৩ মাসে কী হয়েছিল। ডেলোতে মমতার সঙ্গে সুদীপ্ত, গৌতম কুণ্ডুর মিটিংয়ে কী কথা হয়েছিল, বলতে পারিনি, সিবিআইকে বলতে না পারায় ২৩ মাস আটকে রাখা হয়েছিল। বইমেলার থিম যাই করুন না কেন, আমার বই-ই বেস্ট সেলার হবে।"

প্রসঙ্গত , দীর্ঘদিন ধরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছায়াসঙ্গী ছিলেন মদন মিত্র। এক সময় তিনি ছিলেন তৃণমূল নেত্রীর কিচেন ক্য়াবিনেটের সদস্য় ! তিনি গ্রেফতার হওয়ার পর পথে নেমেছিলেন খোদ নেত্রী। কিন্তু সেই মদন মিত্র আজ নিছকই একজন বিধায়ক...মন্ত্রীত্ব গেছে বহুদিন। কিন্তু সেই তিনিই প্রথমবার সরাসরি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করলেন ! ঘুরিয়ে যা ইঙ্গিত করলেন তা ভয়ঙ্কর!

সেরা শিরোনাম

Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget