এক্সপ্লোর

BJP: 'এক দেশ এক ভোট' নিয়ে তৎপর মোদি সরকার, প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি গঠন

One Nation, One Election: কমিটি গঠন ঘিরে এক দেশ এক ভোট প্রসঙ্গ ফের মাথাচাড়া দেওয়ার পরই এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অলআউট আক্রমণে নেমেছে বিরোধীরা।

নয়াদিল্লি: লোকসভা ভোটের (Loksabha Poll) আগে 'এক দেশ এক ভোট' নিয়ে তৎপর মোদি সরকার (Modi Government)। যা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এক দেশ এক ভোট নিয়ে এবার নতুন কমিটি তৈরি করল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে তৈরি করা হল কমিটি। এক দেশ এক ভোট নিয়ে আইনি দিকগুলি যাচাই করে দেখার জন্য দায়িত্ব দেওয়া হবে নতুন কমিটিকে। সাধারণ মানুষের মতামত নেবে এই কমিটি। কমিটির সদস্যরা কথা বলবেন দেশের নামকরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গেও আলোচনায় বসবে এই কমিটি।

প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এখন 'এক দেশ, এক ভোটের' তৎপরতা শুরু করল মোদি সরকার? তাহলে কি এগিয়ে আনা হতে পারে ২০২৪-এর লোকসভা ভোটের নির্বাচন? লোকসভার মহাযুদ্ধের সঙ্গেই কি সমস্ত রাজ্যের বিধানসভা ভোটও করানো হবে? কর্ণাটক বিধানসভা হারলে, লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি। তখন থেকেই এই জল্পনার সূত্রপাত। এরমধ্যে, মোদি বিরোধী জোট - ইন্ডিয়ার অন্যতম উদ্যোক্তা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী - প্রত্যেকেই কার্যত জোর দিয়েই এমন সম্ভাবনার কথা বলেছেন। মোদি সরকার যখন এক দেশ, এক ভোট নিয়ে তৎপর হল, এর ঠিক ৪ মাসের মধ্যে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। এর মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ় যেমন রয়েছে তেমনই আছে, তেলঙ্গানা ও মিজোরাম। পরের বছর, অর্থাৎ ২০২৪-এ ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এবং সিকিমে বিধানসভা ভোট।হরিয়ানা এবং মহারাষ্ট্রেও ২০২৪-এর মে মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

আর, কমিটি গঠন ঘিরে এক দেশ এক ভোট প্রসঙ্গ ফের মাথাচাড়া দেওয়ার পরই এই নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অলআউট আক্রমণে নেমেছে বিরোধীরা। তবে, এক দেশ এক ভোট নিয়ে প্রথম থেকেই বেগ পেতে হচ্ছে মোদি সরকারকে। এর আগে, ২০১৮ সালে এক দেশ এক ভোট নিয়ে বিল আনার চেষ্টা করেছিল কেন্দ্র। তখনও লাগাতার বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে। এক দেশ এক ভোট নিয়ে যখন রাজনীতির পারদ চড়ছে, এই আবহেই, আগামী ১৮ থেকে ২২ শে সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার।

এই বিশেষ অধিবেশনেই কি আনা হতে পারে এক দেশ এক ভোট নিয়ে বিল? বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা। শুক্রবার এই কমিটি গঠনের খবর সামনে আসার পরই, দিল্লিতে রামনাথ কোবিন্দের বাসভবনে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

আরও পড়ুন: Aditya L1 Mission : সূর্যের ঘরে উঁকি দিতে কালই রওনা সৌরযান Aditya-L1 র, কাউন্টডাউন শুরু, জানাল ইসরো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget