এক্সপ্লোর

Aditya L1 Mission : সূর্যের ঘরে উঁকি দিতে কালই রওনা সৌরযান Aditya-L1 র, কাউন্টডাউন শুরু, জানাল ইসরো

Aditya L1 Mission : সূর্যের ঘরে সদা সর্বদা নজরদারিরও দরকার। সেই কাজটা করতেই তৈরি সৌরযান Aditya-L1। 

বেঙ্গালুরু:  চাঁদের পরে মিশন সূর্য। চাঁদের দক্ষিণ মেরুতে হাঁটাহাঁটি শুরু করেছে প্রজ্ঞান। রোজই কোনও না কোনও ছবি আসছে চাঁদের বাড়ি থেকে। সেখানে মিলেছে সালফার ও অক্সিজেনের খোঁজ। এবার ইসরোর লক্ষ সৌরপরিবারের কর্তার দোরে কড়া নাড়া। তাই তার আগে সূর্যের ঘরে সদা সর্বদা নজরদারিরও দরকার। সেই কাজটা করতেই তৈরি সৌরযান Aditya-L1। 

কাউন্ট ডাউন শুরু

আর দেরি নেই কাউন্ট ডাউন শুরু, জানিয়ে দিল ইসরো। শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেবে ভারতের সৌরযান Aditya-L1। ইসরো জানিয়েছে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ (Lagrange point 1 ) অবস্থান করবে ভারতের সৌরযান। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করবে এই যান। আগেই ISROর চেয়ারম্যান এস সোমানাথ জানান, মিশনটি সঠিক ব্যাসার্ধে পৌঁছতে ১২৫ দিন সময় নেবে। এই অভিযান সফল হলে সৌরমণ্ডলের মধ্যমণি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।  সূর্যের বায়ুমণ্ডলের বাইরের যে আবরণ, আপাতত সেটির উপরই নজরদারি চালবে। 

কী এই Lagrange point 1?                     

এই অবস্থান থেকে কোনওরকম বাধা ছাড়াই সর্বক্ষণ সূর্যকে দেখা যাবে। এমনকী  গ্রহণের সময়েও সমস্যা হবে না।  অর্থাৎ সূর্যের ঘরে অবিরাম নজরদারি চালাতে তৈরি এই যান। সূর্যে কখন কী ঘটছে , আর পৃথিবাতে তার প্রভাব কী পড়ছে তা জানাবে Aditya-L1।  এর মাধ্য়মে পরিষ্কার হয়ে যাবে, পৃথিবীর আবহাওয়ার উপর ঠিক কী প্রভাব পড়ে সূর্যের।  

এই প্রথমবার সোলার রিসার্চ অর্থাৎ সূর্যের পর্যবেক্ষণের জন্য স্পেস অবজারেভেটরি পাঠাচ্ছে ভারত। জানা গিয়েছে, ইসরো এই মহাকাশযান তৈরি করেছে এমন ডিজাইনে যা সোলার করোনার প্রত্যন্ত অংশও নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করতে পারবে। এর পাশাপাশি সোলার অ্যাটমোস্ফিয়ার অর্থাৎ সূর্যের আবহাওয়া-পরিবেশ ভালভাবে পর্যবেক্ষণ করবে আদিত্য এল-১ মহাকাশযান। এছাড়াও সোলার উইন্ড বা সৌর বায়ু বিশ্লেষণ করাও ইসরোর সোলার মিশনের অন্যতম লক্ষ্য। এই সোলার উইন্ড মাঝে মাঝেই সমস্যা তৈরি করে পৃথিবীতে। সাধারণ মানুষের কাছে এই সোলার উইন্ড আসলে অরোরা নামে পরিচিত। মোট সাতটি পে-লোড থাকবে Aditya L-1-এ। এর মধ্যে চারটি সূর্যের থেকে তথ্য সংগ্রহ করবে। মূলত ক্রোমোস্ফিয়ার ও কোরোনা নিয়ে গবেষণা করবে। বাকি তিনটি আরও অন্যান্য কাজে লাগানো হবে।  

 

সেরা শিরোনাম

New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Space Conflict: মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ
মহাকাশে নজিরবিহীন ঘটনা, হঠাৎ আমেরিকার স্যাটেলাইটের পিছু নিল রুশ স্যাটেলাইট, বড় কিছু ঘটতে চলেছে কি? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget