এক্সপ্লোর

Bhupatinagar Case: NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, ভূপতিনগরে সন্দেশখালির পুনরাবৃত্তি

Attacks on NIA: ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।

কলকাতা: ভূপতিনগরের ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা। NIA-র বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করল পুলিশ। ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। এর আগে, সন্দেশখালিতেও ইডি-র বিরুদ্ধে মামলা করে পুলিশ। যদিও NIA-র উপর হামলার ঘটনার পর ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও, এখনও একজনকেও গ্রেফতার করা যায়নি।  পুলিশের কাছে সেই নিয়ে অভিযোগ দায়ের করে NIA. কিন্তু এখনও অধরা দুষ্কৃতীরা। (Bhupatinagar Case)

শনিবার ভূপতিনগরে NIA-র গাড়িতে ভাঙচুর চালানো হয়। পাথর ছোড়া হয় আধিকারিকদের দেখে, যাতে একজনের মাথাও ফেটে যায়। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। সেই আবহেই NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হল। শনিবার রাতে ভূপতিনগর থানায় NIA-র বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জমা পড়ে, তাতে মহিলাদের উপর নির্যাতন, দরজা ভেঙে বাড়িতে ঢোকা-সহ একাধিক অভিযোগ রয়েছে। (Attacks on NIA)

ধৃত এক তৃণমূল নেতার পরিবারের তরফে অভিযোগটি দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই NIA আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের হল। তবে NIA-র তরফে  শনিবার সকালে যে অভিযোগ জমা পড়ে, তাতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হলেও, এখনও পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর হামলার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

আরও পড়ুন: Basirhat Lok Sabha Constituency : শাহজাহান বাহিনী না থাকায় বাড়তি সুবিধা হবে ? যা বললেন নিরাপদ সর্দার...

এর আগে, সন্দেশখালিতে তল্লাশিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় ED. সেই নিয়েও থানায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু পরবর্তীতে শেখ শাহজাহানের পরিবারের তরফে ED আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করে ন্যাজাট থানার পুলিশ। ঘটনাস্থল আলাদা হলেও, ভূপতিনগরেও সন্দেশখালির পুনরাবৃত্তি হল। বিস্ফোরণকাণ্ডের তদন্তে তল্লাশি করতে গেলে, সেখানে বাধা দিতে গেলে NIA-র উপর হামলা হয়। কিন্তু তদন্তকারীদের বিরুদ্ধেই মহিলাদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠল এবার। মামলা দায়ের করা হয়েছে শ্লীলতাহানির ধারায়।৩

শনিবারই এ নিয়ে  NIA-র বিরুদ্ধে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, ভূপতিনগরে মেয়েরা হামলা করেননি। NIA-ই মধ্যরাতে গিয়ে হামলা করেছে। গ্রামে ঢুকে গিয়ে যদি অত্যাচার চালায় NIA, মেয়েরা কি হাতে হাত রেখে বসে থাকবেন? প্রশ্ন তোলেন মমতা। অত্যাচারী ED-কে কেন পাল্টানো হবে না, নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন তিনি। নিরপেক্ষ অবস্থান নিতে বলেন কমিশনকে।

এ নিয়ে রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তদন্তের সুর আগেই বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের ঘটনাকে যেমন ছোট্ট ঘটনা আখ্যান দেন, তেমনই NIA তল্লাশির পর মুখ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থান এবং মন্তব্য ছিল প্ররোচনামূলক। পুলিশমন্ত্রী এমন কথা বললে, বাকিরা আর কী করবেন। কাশ্মীরে এসব ঘটনা ঘটে। এখন এখানে এসব বলাচ্ছে। রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হয়েছে। ৩৫৫ জারি না করলে আগামী তিন মাস শান্তি থাকবে না। বিজেপি-র দাবি নয় এটা, শিক্ষিত মানুষের মত।"

সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ইডি-র আধিকারিকরা মার খেলেন, আদালতের নির্দেশ পেয়ে তবে গ্রেফতার হল। একই ভাবে NIA-র উপর হামলায় ব্যবস্থা নেওয়া হল না, তাদের বিরদ্ধেই মামলা হল। লড়াইয়ের পথ আইনি, আক্রমণ করা নয়। আমাদের রাজ্যে প্ররোচনামূলক ভাবে এটা করা হচ্ছে।" এর নেপথ্যে তৃণমূল এবং বিজেপি-র সেটিং রয়েছে বলেও দাবি সুজনের। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget