এক্সপ্লোর

Kartick Maharaj: এবার হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ, '১৩ বছর আগের অভিযোগে হঠাৎ FIR করে নোটিস পাঠাচ্ছে পুলিশ..'

Kartick Maharaj On High Court: তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এবার FIR খারিজের আবেদন নিয়ে আদালতে কার্তিক মহারাজ

সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও দীপক ঘোষ, কলকাতা: এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ। FIR খারিজের আবেদন নিয়ে আদালতে কার্তিক মহারাজ। ১৩ বছর আগের অভিযোগে হঠাৎ FIR করে নোটিস পাঠাচ্ছে পুলিশ, অভিযোগ মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে আগামীকাল শুনানি। কসবাকাণ্ডের মধ্যেই আরেক চাঞ্চল্য়কর অভিযোগ। বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। 

আরও পড়ুন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব..', মন্তব্য বিতর্কে কসবাকাণ্ডের যোগ এড়ালেন মানস ভূঁইয়া

কসবায় কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তৃণমূলকর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা মনোজিৎ মিশ্রর গ্রেফতারি ঘিরে তোলপাড় চলছে গোটা রাজ্য়ে। এরইমধ্য়ে বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ঘিরেও শুরু হয়েছে টানাপোড়েন। মঙ্গলবার কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় তলব করে পুলিশ। কিন্তু তিনি পুলিশের কাছে হাজিরা দেননি। কার্তিক মহারাজের আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।  

সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর দাবি, ২০১৩ সালে তাঁকে একটি সকুলে চাকরি পাইয়ে দিয়েছিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান। তারপর একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মহিলার। অভিযোগকারিণীর দাবি,'আমাকে পাঁচতলায় হঠাৎ রাত পৌনে ১০টা - ১০টা হবে, দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। উনি বললেন, বড় লাইট জ্বালতে হবে না। তুমি আমার সঙ্গে সব কিছু করো আর কী, মানে বুঝতেই পারছেন। জুন মাসে ওখানে দেখা গেল, আমি প্রেগন্য়ান্ট। আমি তখন ওনাকে জানালাম। উনি তখন ঘাবড়ে গেলেন। বলছেন, যে তোমার হাতে পায়ে পড়ি। আমাকে তুমি প্রাণভিক্ষা দাও। নাহলে হয় জেল হবে, নাহলে সুইসাইড করতে হবে।'
 
নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এই মহিলা। তার ভিত্তিতে মঙ্গলবার কার্তিক মহারাজকে ডেকে পাঠায় পুলিশ। তবে হাজিরার পরিবর্তে তিনি FIR খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হতে পারে।এর আগে এনিয়ে প্রশ্ন করা হলে, কার্তিক মহারাজ কিছু বলতে চাননি। কার্তিক মহারাজের উত্তর, 'আমার লিগাল সেল দেখছে। আমি কিছু বলব না।'কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'একদম ষড়যন্ত্র। সর্বোচ্চ ষড়যন্ত্র। সমগ্র হিন্দু সমাজ মহারাজের সঙ্গে আছে।' মঙ্গলবার নবগ্রাম থানার সামনে কার্তিক মহারাজের বিরুদ্ধে বিক্ষোভ দেখান মহিলারা। বেশ কিছুক্ষণ চলে সেই বিক্ষোভ। যদিও, শেষ অবধি কার্তিক মহারাজ হাজির হননি থানায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Honeytrap : হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
হামিম-অর্পিতার 'হানিট্র্যাপ', ফেক অ্যাকাউন্ট বানিয়ে কথা, তারপর..., কীভাবে চলত ষড়যন্ত্র ?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
Kolkata Market: রবির সকালে খাস কলকাতায় বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা
North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget