এক্সপ্লোর

Kasba Incident: 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব..', মন্তব্য বিতর্কে কসবাকাণ্ডের যোগ এড়ালেন মানস ভূঁইয়া

Kasba Incident Manas Statement Controversy: কসবাকাণ্ডের আবহেই এবার সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্যে তোলপাড়, বিতর্ক শুরু হতেই কী প্রতিক্রিয়া সেচমন্ত্রীর ?

কলকাতা: কসবাকাণ্ডে দিকে দিকে প্রতিবাদের ছবি। কসবাকাণ্ডের আবহেই মদন, কল্যাণের পর এবার এবার সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্যে তোলপাড়। মূলত কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, 'ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব, কী সর্বনাশ !' যদিও পরে নিজ 'মন্তব্য' বিতর্কে কসবাকাণ্ডের যোগ এড়ালেন সেচমন্ত্রী। 

আরও পড়ুন, 'সরকারি আইনজীবী কোথায়?, তদন্তকারী অফিসার কোথায়?' নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে ভর্ৎসিত CBI

মূলত কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্ঠানে গিয়ে প্রথমে কাশ্মীরে হামলার প্রসঙ্গ টানেন সেচমন্ত্রী।  মানস ভূঁইয়া বলেন যে, একটাও উগ্রপন্থী এখনও ধরা পড়েনি, যারা পহেলগাঁওতে মেরেছিল আমাদের ২৬ জনকে। আর বাংলার দিকে তাঁকান। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব, কী সর্বনাশ !' এদিকে মানস মন্তব্যে তোলপাড় শুরু হতেই কসবাকাণ্ডের যোগ এড়িয়েছেন তিনি। মানস ভূঁইয়ার স্পষ্ট দাবি, কসবার ঘটনা আমরা সবাই, আমাদের দল, Strongly condemn করছে। আমি ড. মানস ভূঁইয়া Strongly condemn করছি। গ্রেফতার করেছে পুলিশ। সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে। যারা এই খারাপ কাজ করেছে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কখনই এই ধরণের ঘটনা বরদাস্ত করেন না। আমি তো বলেইছি এই ধরণের ঘটনা যেকোনও সময় যেকোনও জায়গায়, বাড়িতেও হতে পারে। সামজিক ক্ষেত্রেও হতে পারে। কিন্তু কসবার ঘটনা কোনখানে বললাম ? এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর, ইচ্ছাকৃত অপদস্ত করা, অপমান করার জন্য এই কথাটা জুড়ে দেওয়া হল। কসবার ক উচ্চারণ করিনি। কসবা নিয়ে Strongly condemn করছি।'

অপরদিকে, রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়ার মন্তব্য বিতর্কে তীব্র আক্রমণ করেছে বাম-বিজেপি-কংগ্রেস। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, পার্কস্ট্রিটের ঘটনাকে মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলেছেন। পার্কস্ট্রিট থেকে আরজি কর থেকে কলেজ, সমস্ত গণধর্ষের ঘটনাই তৃণমূল কংগ্রেসের কাছে ছোট ঘটনা। এটাই তৃণমূল কংগ্রেসের সংষ্কৃতি। মানস ভূঁইয়া আগে কংগ্রেসে ছিলেন। এখন দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে এসেছেন। তৃণমূল কংগ্রেস যেভাবে সমাজকে দেখছে, তৃণমূলের যেটা সংষ্কৃতি, তৃণমূল কংগ্রেস- এধরণের ঘটনা ঘটলে কীভাবে প্রতিক্রিয়া দেয়, প্রশাসনকে কীভাবে কাজে লাগায়, সেকথাই মানস ভূঁইয়ার কাছ থেকে উঠে এসেছে। তবে বড় ঘটনাই ঘটতে চলেছে। এত ছোট ঘটনা যাদের জন্য বলছেন, ওই ছোট ছোট ঘটনায় যারা আহত হচ্ছেন, তাঁরাই বড় ঘটনা ঘটিয়ে দেবেন, তৃণমূলের বিসর্জন দিয়ে।'

 'এদের ঘরে কি ছেলে মেয়ে নেই ?' প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। পাশাপাশি সিপিএম নেতা শতরূপ ঘোষের প্রতিক্রিয়া, যে ধর্ষণ করেছে, সেও তো আপনার দলের এক নেতা।.. ধর্ষণও করবে আপনার দল, condemnও করবে আপনার দল। আমরা কি আপনাকে ফুল চন্দন দিয়ে পুজো করব ? জোর নিশানা শতরূপের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget