এক্সপ্লোর

LPG Price Fraud : রান্নার গ্যাসে বেশি ভর্তুকি ! আপনার কাছেও এসেছে ফোন? সর্বস্বান্ত করছে জালিয়াতরা

Kolkata News : চেতলায় আতঙ্ক ছড়িয়েছে। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক।

কলকাতা : রান্নার গ্যাসের দাম নিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। এই সময় হঠাৎ করেই ভর্তুকির ফোন। কোনও এক প্রকল্পের আওতায় নাকি বিরাট অঙ্কের ছাড় মিলবে গ্যাসের দামে। এই টোপ দিয়েই এবার গ্রাহকের সর্বস্ব লুটে নেওয়ার ছক কষেছে প্রতারকরা। সাড়ে ১৯ টাকার বদলে ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি। এমন অফারেই মাথা ঘুরে গিয়েছে অনেক গ্রাহকের। সম্প্রতি এমনই এক প্রতারণার ছকের কথা এসেছে সামনে।  

অনলাইন থেকে অফলাইন, নানারকম প্রতারণার ফাঁদে নাজেহাল  মানুষ। ডিজিট্যাল অ্যারেস্ট থেকে বাঁচাতে কোমর বেঁধে নেমেছে সরকারও। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ফোনে ফোনে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা। কিন্তু দুষ্টের তো ছলের অভাব হয় না। এবার প্রতারকদের নতুন টোপ নাকি রান্নার গ্যাসে বেশি ভর্তুকি। মধ্যবিত্তের কাছে অনেকটা হাতে চাঁদ পাওয়ার মতো প্রস্তাব। 

সাড়ে ১৯ টাকার বদলে রান্নার গ্যাসে বেশি ভর্তুকি মিলবে ২০০ টাকার বেশি। এমন কথা বলে একের পর এক LPG গ্রাহকদের কাছে ফোন যাচ্ছে বলে অভিযোগ । আর তারপর কথার প্যাঁচে ফেলা হচ্ছে ফাঁদে। ইতিমধ্যে সেই ফাঁদে পা দিয়ে বড়সড় অঙ্কের টাকা খুইয়েওছেন এক গ্রাহক। জমা পড়েছে অভিযোগ।  এ নিয়ে চেতলায় আতঙ্ক ছড়িয়েছে। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ২৫ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। আরও কয়েকজনের কাছেও ফোন গেছে বলে অভিযোগ।

অভিযোগ, গত কয়েকদিন ধরে LPG গ্রাহকদের ফোন করে বলা হচ্ছে, রান্নার গ্যাসে সাড়ে ১৯ টাকার বদলে ২০০ টাকার বেশি ভর্তুকি পাবেন। আস্থা অর্জনে গ্যাসের ডিলারদের নামও বলছে প্রতারকরা। এরপর গ্রাহকের মোবাইল ফোনে ভিডিও কল এবং তথ্যের বিনিময়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। চেতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। চক্রের নেটওয়ার্ক কতদূর ছড়িয়ে, খতিয়ে দেখছে পুলিশ। 

এছাড়াও আরেকটি বড়সড় আরও একটি বড় প্রতারণার অভিযোগ উঠেছে এই কলকাতা শহরেই। বিমার মেয়াদ শেষে টাকা দেওয়ার নাম করে চেকে গ্রাহকের সই জাল করে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি বিমা সংস্থার এজেন্টের বিরুদ্ধে।  প্রতারণার শিকার হয়েছেন নাগেরবাজারের বাসিন্দা ডলি সিংহ। মহিলার অভিযোগ, বিমা সংস্থার এজেন্ট জানান পলিসির মেয়াদ শেষ হওয়ায় তিনি টাকা পাবেন। ক্যানসেলড চেক নেওয়ার নামে চেক বইয়ের ৩টি পাতা কেটে গ্রাহকের সই জাল করে ওই বিমা এজেন্ট ৩ দফায় ২৪ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget