এক্সপ্লোর

Moon Moon Sen Husband Death : প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা, ছুটে গেলেন মুখ্যমন্ত্রী

Moon Moon Sen's Husband Dies: অভিনেত্রী মুনমুন সেন  দিল্লিতে রয়েছেন। খবর পান সংবাদমাধ্যমে। জয়পুরে রয়েছেন কন্যা রাইমা। 

কলকাতা : প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা । সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৩ বছর।বালিগঞ্জের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত দেববর্মা। সেই মুহূর্তে পাশে ছিলেন মেয়ে রিয়া সেন। 

খবর পেয়ে সেন পরিবারের বালিগঞ্জের বাড়িতে শেষশ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন,  প্রাক্তন সাংসদ, অভিনেত্রী মুনমুন সেন  দিল্লিতে রয়েছেন। খবর পান সংবাদমাধ্যমে। জয়পুরে রয়েছেন কন্যা রাইমা।  বাবার মৃত্যুর খবর পেয়ে জয়পুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাইমা সেন। 

ত্রিপুরা রাজপরিবারের সন্তান ভরত দেববর্মার সঙ্গে ১৯৭৮ সালে বিয়ে হয় মুনমুন সেনের।  আগাগোড়াই বিভিন্ন বিষয়ে স্বামীর সাহচর্য পেয়েছেন মুনমুন। সে বিয়ের পর সিনেমায় অভিনয়ই হোক বা রাজনীতিতে অংশ নেওয়া। সবসময় স্ত্রীর ইচ্ছেকে প্রাধান্য দিতেন ভরত। আজীবন পাশে থাকা মানুষটির শেষ বেলায় পাশে থাকতে পারেনি মুনমুন। ছিলেন রাজধানী দিল্লিতে। হঠাৎ করেই স্ট্রোকে আক্রান্ত হয়ে চলে গেলেন ভরত। মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, মধুমেহ থাকলেও এমনি সুস্থই ছিলেন । সম্প্রতি পার্টিও করেছেন। কিন্তু সোমবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। সময় দেননি চিকিৎসা করার । 

ভারত দেব বর্মা ত্রিপুরার রাজপরিবারের সন্তান। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকন্যা এবং জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর বড় বোন। ভরতের ঠাকুরমা ইন্দিরা ছিলেন ভাদোদরার মহারাজা তৃতীয় সারজি রাও গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। পরে অভিনেত্রী মুন মুন সেনের সঙ্গে আলাপ ও বিয়ে। তাঁদের দুই সন্তান রাইমা এবং রিয়া সেন। 

মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান, সুচিত্রা সেন একটা সময়ের পর নিজেকে আড়ালে রেখেছিলেন স্বেচ্ছায়। শুধু শেষবেলায় দেখা করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে। দেখাও হয়েছিল। পরবর্তীতে রাজনীতির সূত্রে মুনমুনের সঙ্গেও সম্পর্ক দৃঢ় হয়। তাই ভরত দেববর্মার মৃত্যুসংবাদ পেয়েই ছুটে এসেছিলেন তিনি। দলীয় নেতা কর্মীদের দায়িত্বও দেন, যাতে শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।      

আরও পড়ুন : কোনও পার্টিই নারী-নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি, মানুষ বিকল্প চাইছে, বললেন 'সেরার সেরা বাঙালি' রিমঝিম সিনহা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Barasat News: জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
জমা জলের কষ্ট দূর করতে খাল পরিষ্কারের উদ্যোগ, পরিষ্কারের কাজ শুরু করতে গিয়েই মিলল পচাগলা দেহ
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget