এক্সপ্লোর

Howrah News:বেআইনি আর্থিক লেনদেন মামলায় পাণ্ডে ব্রাদার্সের ১১৮ কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Pandey Brothers Money Laundering Case:পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের স্থাবর, অস্থাবর সম্পত্তি মিলিয়ে আরও ১১৮ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ED।

প্রকাশ সিনহা, হাওড়া: পাণ্ডে ব্রাদার্সের (Pandey Brothers) বিরুদ্ধে বেআইনি আর্থিক (Money Laundering) লেনদেনের অভিযোগের ঘটনায় অভিযুক্তদের স্থাবর, অস্থাবর সম্পত্তি মিলিয়ে আরও ১১৮ কোটি ২৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করল ED। ED-র তরফে দাবি, এই নিয়ে মোট ২৩৯ কোটি ২৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

কী জানা গেল?
প্রথমে এই মামলার তদন্ত করছিল কলকাতা পুলিশ। এবার চার্জশিট জমা দিল ইডি। তাতে দাবি করা হয়েছে, ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে টাকা তুলত পান্ডে ব্রাদার্স। তার পর সেই টাকা বিভিন্ন জায়গায় নয়ছয় করা হত, জেনেছে কেন্দ্রীয় এজেন্সি। এখনও পর্যন্ত তিন জনের নাম চার্জশিটে দিয়েছে ইডি। তবে আরও একাধিক ব্যক্তির নাম ইতিমধ্যেই জানা গিয়েছে। এর মধ্যে কার কী ভূমিকা, হাওয়ালার মাধ্যমে তারা কী ভাবে টাকা পাচার করত, এই সব খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি পাণ্ডে ব্রাদার্সে আরও কোনও নামী-বেনামি সম্পত্তি রয়েছে কিনা, সেটিও খোঁজ করছে ইডি। 

প্রেক্ষাপট....
গত বছরের অক্টোবর মাসে শিবপুরের একটি বহুতলের গ্যারাজে গাড়ির ভিতর থেকে ২০ লক্ষ টাকা ও সোনার গয়না উদ্ধার হয়েছিল। এরপর মন্দিরতলায় পাণ্ডেদের ফ্ল্যাটে হানা দিয়ে, ৫ কোটি ৯৫ লক্ষ টাকা পায় পুলিশ। বক্স খাটের মধ্যে মেলে খাজানার হদিশ!! ঘটনার ১ সপ্তাহের মধ্য়ে ওড়িশা ও গুজরাত থেকে গ্রেফতার করা হয়, ব্যবসায়ী ও পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে, তাঁর দুই ভাই অরবিন্দ ও রোহিত। অভিযোগ, ক্রিপ্টোকারেন্সির পাঠ দেওয়ার জন্য জনসাধারণের কাছ থেকে বিপুল টাকা তুলেছিলেন পাণ্ডে ভাইরা। পাশাপাশি, কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ব্যাঙ্কে একের পর এক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, দাবি করে পুলিশ। সূত্রের খবর, গত অগাস্টে কানাড়া ব্যাঙ্কের নরেন্দ্রপুর শাখায় দুটি কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় ১৬ নম্বর স্ট্র্যান্ড রোডের ঠিকানায় খাদ্যশস্য সংস্থার নামে। একমাস পর, ওই দুটি অ্যাকাউন্টে ৭৭ কোটি টাকা লেনদেন দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। দেখা যায়, টাকা ট্রান্সফার হয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুরের তিন বাসিন্দার নামে থাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে। পুলিশ সূত্রে খবর, এরপর ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ আরও ৯টি ব্যাঙ্কে খোলা হয় ভুয়ো অ্যাকাউন্ট। সমস্ত অ্যাকাউন্টের ইনট্রোডিউসার ছিলেন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে। তাঁর মাধ্যমেই চলত কালো টাকা সাদা করার কারবার।

আরও পড়ুন:পুরসভায় চাকরি দেওয়ার নামে ১২ কোটি? অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হার্ড ডিস্কে বিপুল অঙ্কের খোঁজ ইডির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget