এক্সপ্লোর

Kolkata Accident: মদ খেয়ে টলিউডের পরিচালক পিষে দিলেন পথচারীদের, পার্টিতে ছিলেন স্যান্ডি সাহাও? কী বললেন?

পুলিশ সূত্রে দাবি,  পরিচালকের পার্টিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। তাই কি? 

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : মত্ত অবস্থায় পরিচালকের বেপরোয়া গাড়ির গতিতে প্রাণ হারালেন এক পথচারী। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হল সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। রাতভর পার্টি, দেদার মদ্যপান, সকালে বাড়ির পথে রাস্তা ছেড়ে সোজা বাজারের মধ্যে ঢুকে গেল গাড়ি। মত্ত পরিচালকের বেপরোয়া গতিতে প্রাণ হারালেন এক পথচারী। আহত আরও অনেকেই। ঠাকুরপুকুরের কাছে গাড়ি দুর্ঘটনায় গ্রেফতার করা হল সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসকে। এই দুর্ঘটনায় উঠে আসছে বিনোদন জগতের বেশ কয়েকটি নাম। ঘটনার পরই স্থানীয়দের মুখে শোনা গিয়েছিল, গাড়িতে ছিলেন মহিলাও। পুলিশ সূত্রে দাবি, পরিচালকের পার্টিতে ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা স্যান্ডি সাহা। তাই কি? 

আমিনুর রহমান নামে একজনের মৃত্যু                              

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক বাগানবাড়িতে, শনিবার, রাতে একটি পার্টি ছিল। রাতভর সেখানে পার্টি করার পর, রবিবার সকালে বাড়ি ফিরছিলেন পরিচালক সিদ্ধান্ত দাসেরা। গাড়িতে ছিলেন আরও এক সহকর্মীও। বিষ্ণুপুর দিয়ে ঠাকুরপুকুর বাজারের কাছে এসে,ডায়মন্ডহারবার রোডে উঠতে যাওয়ার সময়, রাস্তা ছেড়ে হঠাৎ বাজারের ঘিঞ্জি গলিতে ঢুকে পড়ে গাড়িটি। বাজারে ঢুকে, পরপর পথচারীদের ধাক্কা মারে গাড়ি। ঘটনায় গুরুতরভাবে জখম হন ৬ জন। তাদের মধ্যে ৪ জনকে ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থা বাকি ২ জনকে স্থানান্তর করা হয় সিএমআরআই হাসপাতালে। রবিবার বিকেলের তাঁদের মধ্যেই আমিনুর রহমান নামে একজনের মৃত্যু হয়। অভিযুক্ত পরিচালককে অনিচ্ছাকৃত খুনের ধারায় গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন অভিযুক্ত ওই পরিচালক। গাড়িতে ছিলেন আরও এক সহকর্মীও। 

ইউটিউবার স্যান্ডি সাহা কী বললেন                   

ইউটিউবার স্যান্ডি সাহার দাবি, তিনি মদ্যপান করে গাড়ি চালান না। তাই গাড়ি নিয়েই যাননি সেদিন। তিনিই বলেন অভিনেতা আরিয়ানের নাম। আরিয়ানও ড্রাইভার নিয়ে গিয়েছিল বলে দাবি স্যান্ডির। তবে পরিচালক সিদ্ধান্তর বিষয়ে কোনও কথাই বলেননি স্যান্ডি। 

এদিকে,  দুপুর ৩টে নাগাদ সেই ঠাকুরপুকুরেই, দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে ৭৫ নম্বর রুটের একটি বাস। চালককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget