এক্সপ্লোর

Calcutta High Court: ৪ বছরেরও বেশি পুরনো, নবম-দশমের সিলেবাস বদলের বার্তা বিচারপতির

Biswajit Bose: 'অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। চলতি বছরে ৪ লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়'।

কলকাতা: এবার সিলেবাস বদলের বার্তা বিচারপতির। নবম-দশমের সিলেবাস দেখিয়ে রাজ্যের এজি-র উদ্দেশে বার্তা দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এ ক্ষেত্রে বিচারপতির মন্তব্য, 'নবম-দশম শ্রেনির সিলেবাস ৪ বছরেরও বেশি পুরনো। অন্যান্য বোর্ডের সঙ্গে সাযুজ্য রেখে সিলেবাসে সংস্কার করুক রাজ্য। চলতি বছরে ৪ লক্ষ পরীক্ষার্থী কম বসছে মাধ্যমিক পরীক্ষায়। সিলেবাসে বদল আনার কথা ভাবুক রাজ্যের  শিক্ষা দফতর। আইসিএসই, সিবিএসই বোর্ডের থেকে কোনও অংশে কম নয় আমাদের মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা'।

এর পর শিক্ষক নিয়োগ প্রসঙ্গ তুলে বিচারপতির বক্তব্য, 'শুধু শিক্ষক নিয়োগ হলে তাতে লাভ কী হবে! ছাত্র সংখ্যা ৩০ আর সেখানে শিক্ষক ১২। দিনভর ঝগড়া চলছে সেখানে শিক্ষকদের মধ্যে । রাজ্যের এজি-কে সামনে রেখে বিচারপতি বিশ্বজিৎ বসুর বার্তা, সিলেবাসে বদল এনে রাজ্য নতুন কিছু ভাবুক। বিচারপতির বার্তা মেনে পদক্ষেপের জন্য চেষ্টা করব। জানালেন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। পাশাপাশি বদলি নীতি পরিবর্তনের জন্য এদিন এজি-কে ধন্যবাদ দেন বিচারপতি। 

উল্লেখ্য এর আগেও শিক্ষক বদলি নিয়ে মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ‘পড়ুয়া না থাকলে সেই স্কুলে শিক্ষক ( School Teacher )  রেখে লাভ নেই।' বরং যে সব স্কুলে পড়ুয়া নেই সেই সমস্ত স্কুল তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ( Kolkata High Court ) বিচারপতি বিশ্বজিৎ বসু ( Justice Biswajit Basu ) ।  সম্প্রতি  শিক্ষক বদলি সংক্রান্ত একটি মামলায় রাজ্যকে এমনই পরামর্শ দেয় কলকাতা হাইকোর্ট। এবার আরেকটি মামলার প্রেক্ষিতে বিশ্বজিৎ বসু আরও বলেন ' অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে' 

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ( School Recruitment Scam ) অযোগ্য প্রার্থীদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার শিক্ষক বদলি সংক্রান্ত মামলাতেও কড়া হয়েছে আদালত। সোমবার এক মামলার শুনানিতে বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, 'রাজ্যে দশ হাজার শিক্ষকের প্রয়োজন বলে ঘোষণা হয়েছে, আর এদিকে চার লাখ কম ছাত্র এবার মাধ্যমিকে বসছে। এই অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন? কী লাভ ? অর্থের অপচয় হচ্ছে'  মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

তিনি আরও বলেন, 'যে স্কুলে পড়ুয়া কম রয়েছে সেখানকার ছাত্রদের কাছের অন্য স্কুলে পাঠিয়ে দিন। শিক্ষকদের অন্যত্র বদলি করুন, স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। শিক্ষামন্ত্রীকে জানান, আইনে বদল আনুন' , স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ বিচারপতির

বিচারপতির পর্যবেক্ষণ, 'সরকারি টাকায় নিজের সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা। ভালো কথা। কিন্তু নিজের স্কুলের সন্তান সম পড়ুয়াদের খেয়াল রাখছেন তো ? 'কোন পড়ুয়াকে যদি জিজ্ঞাসা করা যায় যে সে আপনাদের কাছ থেকে কি শিখেছে ? সদুত্তর পাব তো ? উত্তর আপনাদের জন্য স্বস্তিদায়ক হবে তো ? প্রশ্ন বিচারপতির

 'নিজের অধিকারের এইচআরএ, সিএল, পিএল, সিসিএল চাইছেন, কিন্তু পড়ুয়াদের অধিকারের কি হবে? প্রশ্ন বিচারপতি বসুর। 'একাধিক স্কুলে ৩০, ৩৫, ৫০ জন পড়ুয়া, কিন্তু দেখা যাচ্ছে ১০-১৫ জন শিক্ষক আছেন। সরকারি কোষাগারের টাকার অপচয় হচ্ছে' , মন্তব্য বিচারপতির। 'এই সব স্কুল রেখে লাভ কি ? অন্য স্কুলের সঙ্গে মিলিয়ে দিন' স্কুল শিক্ষা দপ্তরকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 

সম্প্রতি  শিক্ষক বদলি সংক্রান্ত  হাওড়ার একটি মামলার প্রেক্ষিতে দেখা যায় যে, একটি স্কুলে ১৩ জন পড়ুয়ার জন্য ৫ জন শিক্ষক রয়েছেন। অন্যদিকে, ওপর একটি স্কুলে প্রায় ৫৫০ প়ড়ুয়া আছে, কিন্তু শিক্ষকের সংখ্যা মাত্র ৮।
নেই বাংলা ও অঙ্কের শিক্ষক। বিচারপতি এর পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলেন, ' রাজনৈতিক চাপের কথা ভুলে যান, রাজ্যের যে স্কুলে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম তার , অনুমোদন প্রত্যাহার করুন। অচলায়তন ভাঙতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু শুরুটা তো হোক। ' ১৭ মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Panchayat Bill : পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
পঞ্চায়েত সংশোধনী বিল কী ? কীভাবে কাজ করবে ? কেন এই বিল আনল সরকার ? জানুন সবটা
Dharmatala Protest Chaos: ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
ধর্মতলাকাণ্ডে ধৃত আফরোজের তৃণমূল-যোগ, হাতে বন্দুক নিয়ে ভাইরাল রিলস, কী বলছেন মেটিয়াবুরুজের MLA
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget