এক্সপ্লোর

SSC: SSC-র স্ক্যানারে ৮০০-র বেশি স্কুল শিক্ষক, পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিলের সিদ্ধান্ত কমিশনের

Job Cancel: রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে। নিয়োগপত্রের প্রাপক সকলেই।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: অবশেষে এসএসসি-র স্ক্যানারে ৮০০-এরও বেশি স্কুল শিক্ষক। রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষকের চাকরি বাতিলের পথে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে। নিয়োগপত্রের প্রাপক সকলেই। বিধি প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হল আদালতকে। 'দুর্নীতির' ঘটনা কবুল করে পদক্ষেপের পথে কমিশন।                                                           

স্ক্যানারে ৮০০-এরও বেশি স্কুল শিক্ষক: স্কুল সার্ভিস কমিশন কবুল করল যে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির কারণে প্রায় ৮০০ শিক্ষক স্ক্যানারে এনে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে এই সংক্রান্ত নোটিস দেওয়া হবে বলে কমিশন সূত্রে খবর। এরপর ধাপে ধাপে তাঁদের সুপারিশপত্র বাতিল করা হবে। কমিশনের ১৭ ধারা অনুযায়ী নিয়োগপত্র বাতিল করা হবে। ২০১৬ সালের নবম-দশমের শিক্ষক পদে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন ৯৫২ জনের তালিকা প্রকাশ করেছিল কমিশন। তাঁদের নম্বরের হেরফের দেখা দেয়। সার্ভার এবং ওএমআর শিটে বিস্তর নম্বরের ফারাক ছিল। ৫৩ পর্যন্ত নম্বর বাড়ানো হয়েছে। ৯৫২ জনের ওই তালিকা দেখে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কমিশন? অবশেষে এই 'দুর্নীতির' ঘটনা মেনে নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে SSC।                                

কী জানাচ্ছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান? 

'আগামী সপ্তাহে নোটিস। পর্যায়ক্রমে সুপারিশপত্র বাতিল।' জানালেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিন তিনি বলেন, ৯৫২ জনের যে তালিকা আমাদের ওয়েবসাইটে আছে সার্ভারে এবং ওএমআর শিটে বিস্তর তাঁদের নম্বরের ফারাক দেখা দিচ্ছে। এদের মধ্যে যাঁরা চাকরি পেয়েছেন, বিধি অনুযায়ী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলে সুপারিশপত্র বাতিল করা যায়। ৬ তারিখ শুনানির পর ৮ তারিখ হলফনামা দিয়ে জানিয়েছি, এই প্রক্রিয়া আমরা শুরু করতে পারব। ৮০০ -র বেশি সুপারিশপত্র বাতিল করা হবে। আগামী সপ্তাহে এই বিষয়ে একটা নোটিস দেওয়া হবে। পর্যায়ক্রমে এই কাজ শুরু করা হবে।                                                  

আরও পড়ুন: East Midnapore News: কাঁথি আদালতে আত্মসমর্পণ করলেন ছাত্রনেতা শুভদীপ গিরি

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
BJP News: ৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার
৫ বছরেও গ্রেফতার ০, TMC ছেড়ে BJP-তে অভিযুক্তরা, মিলছে হুমকি, দাবি বাগুইআটির মৃত বিজেপি কর্মীর মার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget