এক্সপ্লোর

KMC Notice: সন্তোষপুর এলাকায় মশার বাড়বাড়ন্তের অভিযোগ, পুরসভার তরফে জারি নোটিশ

KMC Notice: ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে রাজ্য সরকারের পাঠানো তথ্য অনুযায়ী,গত জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত - প্রথম ৪ মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩৯।

আবির দত্ত, কলকাতা: ডেঙ্গির (Denfue) চোখরাঙানির মধ্যেই কলকাতার (Kolkata) সন্তোষপুর (Santoshpur) এলাকায় মশার বাড়বাড়ন্তের অভিযোগ। নোংরা জলাজমি থেকে মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা করছেন স্থানীয়রা। সতর্ক করতে পুরসভার (Kolkata Municipal Corporation) তরফে দেওয়া হয়েছে নোটিশ।

মশার বাড়বাড়ন্তের অভিযোগ: করোনার প্রকোপ কমলেও, বর্ষার আগেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গি। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গকে নিয়েও উদ্বেগ যাচ্ছে না। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে রাজ্য সরকারের পাঠানো তথ্য অনুযায়ী,গত জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত - প্রথম ৪ মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৩৯। এই পরিস্থিতিতে কলকাতার সন্তোষপুর এলাকায় মশার বাড়বাড়ন্তের অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ।

সন্তোষপুরের শিবতলা অঞ্চলের জমা জল, আবর্জনা আর আগাছায় মুখ ঢেকেছে নিচু জমি। এমন জায়গা যে মশার বাড়বাড়ন্তের জন্য একেবারে আদর্শ, সেকথা উল্লেখ করে কলকাতা পুরসভার তরফে সতর্ক করে দু-দুটি নোটিসও দেওয়া হয়েছে এলাকায়। একটা ১৪ মে আর একটা ৩০ মে নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষপুর এলাকায় যে জমি থেকে মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা বাড়ছে, পুরসভার নোটিসে সেই জমির মালিক হিসেবে নাম রয়েছে দিলীপ দাসের।  তাঁর দাবি, আইনি জটিলতার কারণে জমি পরিষ্কার করাতে পারছেন না তিনি।

সন্তোষপুরের বাসিন্দা দিলীপ দাস বলেন, “জমি নিয়ে মামলা চলছে বলে কিছু করতে পারছি না। এটা আমার বাবার জমি ছিল। বাবা ভাইকে দিয়ে দিয়েছে। বাবা মারা গিয়েছে। ভাইও মারা গিয়েছে। দুটো ব্যাঙ্কে মর্গেজ নিয়েছে। তই কিচু করতে পারছি না।’’ কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী বলেন, “সত্যি তো। জমি এভাবে অপরিষ্কার থাকলে সমস্যা। মশা নিয়ে সাধারণ মানুষের আশঙ্কা থাকবেই। অবিলম্বে পরিষ্কার করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। নিজেরা না করতে পারলে পুরসভা করবে।’’ মশার উপদ্রব কমাতে আবর্জনা ও জমা জল সরিয়ে অবিলম্বে পরিষ্কার করা হোক এই জমি। দাবি করছেন স্থানীয়রা।

আরও পড়ুন: North 24 Paraganas: হয় গ্রেফতারি নয় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দুর্নীতির অভিযোগে পোস্টার উত্তর ২৪ পরগনায়

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget