এক্সপ্লোর

North 24 Paraganas: হয় গ্রেফতারি নয় সিবিআই তদন্তের দাবি জানিয়ে দুর্নীতির অভিযোগে পোস্টার উত্তর ২৪ পরগনায়

North 24 Paraganas News: পোস্টারে লেখা হয়েছে, ৩ কোটি টাকার চোরদের ধরতে হবে, নইলে সিবিআই তদন্ত করতে হবে। কোথাও পোস্টারে সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর নাম, কোথাও অশোকনগর অধিবাসীবৃন্দের নাম। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Paraganas) তৃণমূল (TMC) পরিচালিত অশোকনগর-কল্যাণগড় পুরসভায় দুর্নীতির পুরনো অভিযোগ ঘিরে পোস্টার পড়ল শহরে। হয় দোষীদের গ্রেফতারি, নইলে সিবিআই তদন্ত (CBI Investigation), এমনই দাবি জানানো হয়েছে পোস্টারে। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরে চড়ছে পারদ। 

দুর্নীতির পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানউতোর

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে রহস্যমৃত্যু, পুড়িয়ে খুন, কাউন্সিলর হত্যা, একাধিক ঘটনায় হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চলছে রাজ্যে। আর তা নিয়ে শাসক-বিরোধী সংঘাত লেগেই রয়েছে। এই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় এই পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। 
 
পোস্টারে লেখা হয়েছে, ৩ কোটি টাকার চোরদের ধরতে হবে, নইলে সিবিআই তদন্ত করতে হবে। একই পোস্টার কোথাও দেওয়া হয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর নামে, কোথাও আবার তা দেওয়া হয়েছে অশোকনগর অধিবাসীবৃন্দের নামে। 

উত্তর ২৪ পরগনার এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, 'আমি জানি না আমাদের সংগঠনের কেউ এরকম পোস্টার দিয়েছে কিনা। আমরা এরকম বলিনি সে অর্থে। এরকম নির্দেশ কিছু দেওয়া হয়নি। কিন্তু পোস্টারে যা লেখা আছে, লেখায় তো কোনও ভুল নেই।'

কে দিল পোস্টার? নেই উত্তর

পোস্টার তাহলে দিল কে? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অশোকনগরের বিজেপির মণ্ডল সভাপতি শ্যামলেন্দু দে বলেন, 'তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে পোস্টার।'

অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, 'আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হয়েছে। কিছু টাকা ফেরত এসেছে। এই মুহূর্তে পুরসভার কোষাগারে টান। তিন কোটি টাকা যদি ফেরত পাওয়া যায় খুব ভাল হয়। কারা পোস্টার দিয়েছে তা আমাদের জানা নেই।'

অশোকনগর-কল্যাণগড় পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সদস্য, পুর পারিষদ সমীর দত্তের কথায়, 'ব্যাপারটি আদালতে বিচারাধীন। পোস্টারের পিছনে চক্রান্ত রয়েছে। কিছু  অত্যুৎসাহী এরকম পোস্টার মেরেছে। তদন্ত চলছে তাই এর বেশি কিছু বলব না।'

আরও পড়ুন: Sanskrit University: অফলাইন-অনলাইন মিশিয়েই পরীক্ষা, বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তে খুশি দু'পক্ষই

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান ছিলেন সমীর দত্ত। তাঁর জমানায়  অশোকনগর-কল্যাণগড় পুরসভায় ৩ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ ওঠে। চেয়ারম্যান ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। ওই ঘটনায় আদালতে মামলা দায়ের হয়। কয়েকজন গ্রেফতারও হন। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget