এক্সপ্লোর

Mothabari Attack Case: মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল মমতার সভামঞ্চে! বিস্ফোরক ছবি পেশ করে আক্রমণ শমীক ভট্টাচার্যের

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে এই মোফাক্কারুল ইসলাম? বিতর্কিত ছবি সামনে এনে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ শানালেন শমীক ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের আবহে এই ছবি ঘিরে রাজনীতিতে শুরু নয়া তরজা।

কলকাতা: মোথাবাড়িতে অশান্তির (Mothabari Attack Case) ঘটনায় পুলিশের (West Bengal Police) জালে মূল প্ররোচনাকারী। গ্রেফতার আইনজীবী মোফাক্কারুল ইসলাম (Mofakkurul Islam)। প্রথমে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে তাঁকে পাকড়াও করে CID. পরে ADG উত্তরবঙ্গ (North Bengal) তাঁকে গ্রেফতারের কথা জানান। বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুলের এক সহযোগী, এক্রামুল বাগানীওকেও গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়িকাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। এদিকে, মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি দেখিয়ে আক্রমণ শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharjee)। 
 
এদিন রাজ্য বিজেপির (BJP) সভাপতি একটি ছবি পোস্ট করে বলেন, 'এই ছবি থেকেই প্রমাণ যে মিমই তৃণমূল, তৃণমূলই মিম। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। সব মিলে মিশে একাকার, একই অঙ্গে এতরূপ'।

আরও পড়ুন, 'মুম্বই থেকে বিজেপি ধার করে' মোথাবাড়িকাণ্ডে মোফাক্কারুল ধরা পড়তেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী

এদিকে, মোফাক্কারুল ইসলামের গ্রেফতার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'মোথাবাড়িতে বিচারকরা আক্রান্ত, বিজেপি-MIM নেপথ্যে। মোথাবাড়িতে জাজেদের উপর যে আক্রমণ করেছিল। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিম-কে নিয়ে এসেছে। তাকে হাতে-নাতে ধরেছে CID, লোকাল পুলিশ নয়। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিম-কে নিয়ে এসেছে। ISF-এর সঙ্গে কংগ্রেস, বিজেপিরও উস্কানি আছে। যে CID কমিশনের আওতায় পড়ে না, সেই CID গ্রেফতার করেছে'। 

অন্যদিকে, ধৃত মোফাক্কারুল ইসলামের বিরুদ্ধে তৃণমূল যোগের অভিযোগে সরব সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, 'মোফাক্কারুল ইসলাম উস্কানি দিয়েছিল। মোফাক্কারুল ইসলাম আদপে কার হয়ে কাজ করেছিলেন?' 

মোথাবাড়িতে অশান্তির ঘটনার তদন্ত শুরু করল NIA. বুধবার বিচারকদের উপর বেনজির তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। NIA-র টিম মালদা পৌঁছনোর আগেই, বাগডোগরা বিমানবন্দর থেকে মোফাক্কারুল ইসলাম নামে এক আইনজীবী ও তাঁর সহযোগীকে গ্রেফতার করেছে CID. পুলিশের দাবি, মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। 

পুলিশ সূত্রে খবর, বিচারকদের ওপর হামলায় যারা জড়িত, তাদের চিহ্নিত করতে এলাকার বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। রাতেও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালিয়াচক ২ নম্বর BDO অফিসের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।  বিক্ষোভে আটকে পড়া মহিলা বিচারকের যে গাড়িতে হামলার অভিযোগ উঠেছে, সেই গাড়িরও ভিডিওগ্রাফি করা হয়েছে।                                    

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের

ভিডিও

Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget