এক্সপ্লোর

Damayanti Sen: রাজ্যে সরকার বদল, সেই সঙ্গে 'প্রত্যাবর্তন'-ও! বড় দায়িত্ব দিয়ে ফেরানো হল দময়ন্তী সেনকে

Damayanti Sen News: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নারী-শিশুদের উপর অত্যাচারের তদন্ত করতে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জনশুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি

কলকাতা: রাজ্যে সরকার বদলের পরেই পুলিশের দফতরে একাধিক রদবদল হয়েছে। আর সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে আজ সেই জল্পনায় সিলমোহর পড়ল, নারী-শিশু নির্যাতনে তদন্ত কমিটিতে IPS দময়ন্তী সেন (Damayanti Sen)। একাধিকবার পুলিশের গুরুত্বপূর্ণ দফতর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। পার্ক স্ট্রিটকাণ্ডের তদন্তের গুরুদায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় একাধিক দায়িত্বভার থেকে। দুঁদে অফিসার হওয়া সত্ত্বেও তেমন গুরুত্বপূর্ণ মামলার দায়িত্ব পাননি দময়ন্তী। রাজ্যে বিজেপি সরকার আসার পরেই, ফেরানো হল দময়ন্তী সেনকে।

ফিরছেন দময়ন্তী সেন

অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে  গঠন করা হয়েছে এই নারী-শিশু নির্যাতনে তদন্ত কমিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নারী-শিশুদের উপর অত্যাচারের তদন্ত করতেই, এই কমিটি গঠন করা হয়েছে। জন শুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি। নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া অন্য মামলা দেখা হবে এখানে। প্রয়োজনে ফাইনাল রিপোর্ট দেওয়া মামলাও খতিয়ে দেখা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটিতেই থাকছেন দময়ন্তী সেন। 

কাটমানি, টাকা নয়ছয় রুখতে আরও কমিটি

সরকারি প্রকল্পে কাটমানি, টাকা নয়ছয়ের তদন্ত করতেও, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি টাকা নয়ছয়, কেন্দ্রীয় প্রকল্প পেতেও কাটমানি দিতে হয় বলে একাধিক অভিযোগ উঠেছে। কাউন্সিলর, দালাল, সরকারি কর্মীরাও যুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে বারে বারে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। ১ জুন থেকে কাজ শুরু করবে নতুন তদন্ত কমিটি। আশা করি ৩০ দিনের মধ্যে সুপারিশ করবে তদন্ত কমিটি, বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি প্রকল্পের টাকা নয়ছয়, তদন্তে এবার কমিটি।

আরও পড়ুন: Messi In Kolkata: মেসি কাণ্ডের টাকা ফেরানো হবে, যুবভারতী স্টেডিয়ামে দাঁড়িয়ে বড় আশ্বাস নিশীথ প্রামাণিকের

অন্যদিকে শুভেন্দু অধিকারী আরও বার্তা দেন, আমফান, মিড ডে মিল, আবাসে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ চায় জনগণ। কামদুনি থেকে কসবা, বগটুই-সবক্ষেত্রেই তদন্ত করবে সরকার। ধর্ষণ, শ্লীলতাহানির তদন্ত করবে রাজ্য সরকার, সমস্ত তথ্য পাঠান। এদিন আরও জানানো হয়েছে, জুন থেকে ধর্মীয় শ্রেণি বিন্যাসের ভিত্তিতে ভাতা বন্ধ। ১ জুন থেকে ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধ। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত, জানিয়েছেন পুরমন্ত্রী। বন্ধ হচ্ছে না পড়ুয়াদের কোনও ধরণের স্কলারশিপ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget