এক্সপ্লোর

Moyna Murder Update: ময়নায় বিজেপি নেতা খুনে গ্রেফতার আরও ১

Purba Medinipur:ধৃতের নাম সুব্রত মণ্ডল, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ময়নায় বিজেপি নেতা খুনে ধৃত মোট ৪।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে গ্রেফতার আরও ১। ধৃতের নাম সুব্রত মণ্ডল, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। ময়নায় বিজেপি নেতা খুনে ধৃত মোট ৪। বাকিদের জেরায় সুব্রত মণ্ডলের খোঁজ পায় পুলিশ। যদিও এফআইআরে নাম নেই সুব্রত মণ্ডলের। ১ মে পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া । অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের। ৩৪ জনের নামে এফআইআর করে নিহত বিজেপি নেতার পরিবার। বিজেপির বুথ সভাপতিকে খুনের ঘটনায় প্রথমে গ্রেফতার হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলন ভৌমিক। 


পরিবার সূত্রে খবর, তারা বিজয়কৃষ্ণের খুনে অভিযুক্ত সন্দেহে ৩৪ জনের নাম দিয়েছিল। এর মধ্যে ২৬ নম্বরে নাম ছিল মিলন ভৌমিকের। তিনি স্থানীয় তৃণমূল নেতা। এমনকি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্যও। পরিবারের তরফে লিখিত অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন বেশ  কয়েকজন এসে নৃশংস ভাবে মারধর করে হত্যা করে বিজেপি করে। তাদের দাবি, যারা এটা করেছিল তাদের মধ্যে মিলনও ছিলেন। খুন, অপহরণ, সংঘটিত অপরাধ-সহ একাধিক ধারা দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। 

বিজয়কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকা। বিস্ফোরক অভিযোগ তোলেন তাঁর স্ত্রী। বলেন, "পুলিশ বলেছিল, এটা কি মামার বাড়ির আবদার নাকি? যা খুশি তাই। যখন খুশি ডাকবে, তখন চলে যেতে হবে ! জিডি-অভিযোগ কিছুই নেয়নি। বারবার বলার পরেও খুঁজতে আসেনি পুলিশ।' যদিও গুলিতেই বিজয়কৃষ্ণ ভুঁইয়ার মৃত্যু হয়েছে বলে আদালতে গত কাল জানায় রাজ্য। স্ত্রী ও ছেলের সামনেই বিজেপির বুথ সভাপতিকে অপহরণ-খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজয়কৃষ্ণ ভুঁইয়া বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। এদিকে গত কালই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, পরিবারের অনুমতি ছাড়াই গতকাল জোর করে ময়নাতদন্ত করিয়েছে পুলিশ। প্রসঙ্গত, বিজয়কৃষ্ণ ভুঁইয়ার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিশেষ দল গঠন করে কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়নাতদন্ত। রাজ্যের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। চাইলে থাকতে পারবেন পরিবারের সদস্যরাও। জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল। তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় মৃতদেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ফেরত নিয়ে যেতে হবে। ৪ সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার। 

আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget