এক্সপ্লোর

Moyna Murder Update: গুলিতেই মৃত্যু, আদালতে জানাল রাজ্য, দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ

BJP Leader Death:রাজ্যের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। পরিবার চাইলে উপস্থিত থাকতে পারবে।

কলকাতা:  ময়নার নিহত বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়ার দেহের দ্বিতীয় বার ময়না তদন্তের নির্দেশ আদালতের। কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়না তদন্ত।
বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করবে কমান্ড হাসপাতাল। রাজ্যের ২ ফরেন্সিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। পরিবার চাইলে উপস্থিত থাকতে পারবে। ময়না তদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল।

তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে। চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব নির্দেশ আদালতের।

এদিন আদালতে রাজ্য জানিয়েছে গুলিতেই মৃত্যু হয়েছে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার। স্ত্রী ও ছেলের সামনেই বিজেপির বুথ সভাপতিকে অপহরণ-খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মৃত বিজয়কৃষ্ণ ভুঁইয়া বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। খুনের পরে গতকাল থেকেই অগ্নিগর্ভ ময়নার বাকচা। আজ সকাল থেকে চলছে বিজেপির ১২ ঘণ্টার বন্‍ধ। বনধ ঘিরে দফায় দফায় পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা-কর্মীদের। 

কী বলছেন নিহত বিজেপি নেতার স্ত্রী:
এদিন আদালতের রায়ের পরে বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্ত্রী বলেন, 'কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ায় আমি খুশি। রাজ্য পুলিশের কাজে আমি খুশি নই। পায়ে ধরে বলেছি আমার স্বামীকে বাঁচান। আমার ছেলে বলছে বাবাকে বাঁচাতে। পুলিশের পায়ে ধরে বলেছি। তবু কিছু করেনি। কোনও অভিযোগ নেয়নি। সবসময় বিজেপি কর্মীরাই অত্যাচারিত হয়। আমার স্বামী বুথ সভাপতি। সেই কারণেই এমন করল।' 

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে  খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্‍ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্‍ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্‍ধ ঘিরে বিজেপির পিকেটিং। চেয়ার পেতে, বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়েছে। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ তুলে দিল তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্নপূর্ণা বাজারেও বিজেপির অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়।একজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।  

ময়নায় বিজেপির বন‍্ধে বাইক র‍্যালি। বিডিও অফিসে অশোক দিন্দারা। একের পর এক সরকারি অফিসে গিয়ে কাজ বন্ধ রাখার আবেদন বিধায়কের। পটাশপুরের ট্য়াপার পাড়ায় সকাল থেকেই বিজেপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। পটাশপুর থানার তরফে অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীকে সরিয়ে দেয় পুলিশ। ২ ঘণ্টা পর অবরোধমুক্ত হয় পটাশপুর-এগরা রাজ্য সড়ক। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাঁশকুড়ার রাতুলিয়ায় দিলীপ ঘোষের নেতৃত্বে অবরোধ।


আরও পড়ুন: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget