এক্সপ্লোর

Mukul Roy: আট বছর পর মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে হাজির মুকুল, পঞ্চায়েত নির্বাচনের আগে সক্রিয় হয়ে ওঠারই ইঙ্গিত!

Panchayat Elections 2023: তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ফের শিকড়ে ফিরেছেন মুকুল। কিন্তু দলে প্রত্যাবর্তন ঘটলেও, বাংলার রাজনীতিতে আগের সেই দাপট আর দেখা যায়নি তাঁর।

কলকাতা: পুরাতনকে সরিয়ে রেখে নতুন তৃণমূল গড়ার বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চোখে পড়ছে দলের তরফে। তাতে আদি-নব্য সঙ্ঘাতের প্রসঙ্গও উঠে আসছে ঘুরেফিরে। কিন্তু বৃহস্পতিবার, ভাইফোঁটার (Bhaiphonta) দিন সেই ‘আদি’ তৃণমূলের (TMC) দুই নেতাকে গিরেই সরগরম রইল রাজ্য রাজনীতি। মুকুল রায় (Mukul Roy) এবং শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) বৃহস্পতিবার কালীঘাটে (Kalighat) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন। তাতেই তৃণমূলে দু’জনের সক্রিয়তা বাড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে (Panchayat Elections 2023)। 

ভাইফোঁটা নিতে মমতার বাড়িতে হাজির মুকুল-শোভন

বৃহস্পতিবার হরিয়ানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু রাজ্যের প্রতিনিধি হিসেবে এডিজি পদপর্যাদার এক অফিসারকে সেখানে পাঠিয়ে, বৈঠক এড়িয়েছেন তিনি। বরং এ দিন কালীঘাটের বাড়িতে ভাইফোঁটা নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। আর সেখানে মুকুল এবং শোভনের পদার্পণই এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। 

তৃণমূল থেকে বিজেপি-তে গিয়ে ফের শিকড়ে ফিরেছেন মুকুল। কিন্তু দলে প্রত্যাবর্তন ঘটলেও, বাংলার রাজনীতিতে আগের সেই দাপট আর দেখা যায়নি তাঁর। বরং স্ত্রী-বিয়োগ, শারীরিক অসুস্থতার জেরে বেশ কিছু দিন অন্তরালেই ছিলেন মুকুল। তাতে ছেদ পড়ল এ দিন। প্রায় আট বছর পর মমতার কাছে ভাইফোঁটা নিতে গেলেন তিনি। কালীঘাট থেকে বেরনোর সময় শোভনের সঙ্গেও এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। 

আর এই ছবি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তৃণমূলে কি দানা বাঁধছে নতুন সমীকরণ? শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা কি সময়ের অপেক্ষা? পঞ্চায়েত নির্বাচনের আগে কি মুকুল রায়কে ফের সক্রিয় ভূমিকায় দেখা যেতে পারে? এ নিয়ে কোনও মন্তব্য করেননি মুকুল। সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও, কিছু খোলসা করেননি শোভনও। 

আরও পড়ুন: Dilip Ghosh On Sovon: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত, পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই', শোভনের ভাইফোঁটা নিয়ে মন্তব্য দিলীপের

বরং সক্রিয়তার প্রশ্নে শোভন বলেন, ‘‘দিদির যা সিগনাল দেওয়ার, যে ভাবে, যে কথা, যে ভাবে, যেখানে বলেছেন, সেটা বাস্তবায়িত হলেই, Lets see। ওঁর কোনও কথা, আমি কখনও আমি তো অমান্য করিনি।’’ তাহলে কি ফের সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখতে পাবেন বাংলার মানুষ! শোভনের জবাব, ‘‘নিশ্চয়ই  স্থান, কাল, পাত্র, ঠিক যখনই ক্লিক করে যাবে, দেখে নেবেন। যখনই ডাকবে, আমরা তো আসিই। কথা হয়, বার্তা হয়।’’

মুকুল এবং শোভন, দু’জনেই মমতার পুরনো ছায়াসঙ্গী। আর এই দু’জনেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। ২০১৭ সালের নভেম্বরে বিজেপি-তে যোগ দেন মুকুল। শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি-তে যোগ দেন ২০১৯ সালের অগাস্টে। শোভন যদিও সে বছরও মমতার কাছে ভাইফোঁটা নিতে গিয়েছিলেন। তার পর নবান্নেও দেখা যায় তাঁদের।

পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তে চলেছে সক্রিয়তা!

তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ফিরলেও, ‘দিদি’র কাছে মুকুলের ভাইফোঁটা নেওয়া হয়নি বহুদিন। বরং উপনির্বাচনের সময় বেফাঁস মন্তব্যের পর থেকে একরকম আড়ালেই ছিলেন তিনি। তার উপর, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব পাওয়ায় দলত্যাগ আইনে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করতে উদ্যোগী হয় বিজেপি। যদিও সম্প্রতি কালীঘাটে ফের তাঁর আনাগোনা বেড়েছে। চলতি মাসের শুরুতেই, বিজয়ার প্রণাম সারতে মমতার কালীঘাটের বাড়িতে পৌঁছন মুকুল। সেখানে মমতার সঙ্গে প্রায় এক ঘণ্টা তাঁর বৈঠকও হয় বলে শোনা যায়। তাই পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে মমতার কাছে মুকুলের ভাইফোঁটা নিতে যাওয়া নেহাত কাকতালীয় ঘটনা নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget