এক্সপ্লোর

Dilip Ghosh On Sovon: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত, পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই', শোভনের ভাইফোঁটা নিয়ে মন্তব্য দিলীপের

Bhaifonta At CMs Place: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই', শোভন চট্টোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর কাছে ফোঁটা নিতে আসা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের।

কলকাতা: 'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের (west bengal) কী হবে, চিন্তা নেই। এই মেঘ জমছে কেন, এই মেঘ কাটছে কেন সেটাও আমরা বুঝতে পারি না', শোভন চট্টোপাধ্যায়ের (sovon chatterjee) মুখ্যমন্ত্রীর (CM) কাছে ফোঁটা  (bhaifonta)নিতে আসা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। সঙ্গে সংযোজন, 'যাঁরা নিজের শর্তে রাজনীতি করেন, তাঁরা মাঝেমধ্যে অদলবদল করেন। কে থাকল আর না থাকল তাতে বাংলার কী পরিবর্তন হল?'

মমতার বাড়িতে কানন...
ভাইফোঁটা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। নিয়েছেন ভাইফোঁটাও। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখীও। দুপুর আড়াইটে নাগাদ মমতার কালীঘাটের বাড়িতে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। সেখান থেকে বেরোনোর পথে বৈশাখী বলেন, '‘অভিমানের মেঘ কেটেছে। শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত।’ সঙ্গে আরও বলেন, 'শোভন মমতাদির খুব আদরের।' বিষয়টি নিয়ে দিলীপের প্রতিক্রিয়া, 'পুরনো যা কিছু ছিল সেটাই আবার ফিরে আসছে।'

প্রেক্ষাপট...
কবে তৃণমূলে ফিরছেন শোভন? এই নিয়ে জল্পনা অনেকদিন ধরেই তুঙ্গে। একদম গোড়া থেকে তৃণমূলের কর্মী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আদরের 'কানন' রাজনীতির ময়দান থেকে কাউন্সিলর, তারপরে মেয়র-মন্ত্রী। তৃণমূল ক্ষমতায় আসার পর একসঙ্গে মেয়র ও মন্ত্রী ছিলেন শোভন। তার সঙ্গে দলের সংগঠনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। পরে বিভিন্ন কারণে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে। একে একের মেয়র-মন্ত্রিত্ব সব ছেড়ে দেন শোভন। রাজনীতি থেকে কার্যত বাইরেই চলে গিয়েছিলেন। তারপরে গত বিধানসভা ভোটের আগে শোভন যোগ দেন পদ্মশিবিরে। বেশ কিছু কর্মসূচিতে দেখা গেলেও তাঁকে পদ্মশিবিরের হয়ে তেমন একটা সক্রিয় হতে প্রায় দেখাই যায়নি। তারপর বিজেপি থেকে দূরত্ব বাড়ে শোভন-বৈশাখীর। তারপরে গত জুনে নবান্নে সাক্ষাৎ। সেখান থেকেই তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা তুঙ্গে। বিষয়টি নিয়ে পরে সেদিনই  বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল শোভনের ঘর, বিজেপিতে যোগ দেওয়া ভুল। তবে বিজেপি কর্মীদের কাছে তাঁদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ, এমনটাও বলেন বৈশাখী। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের গলায়। এদিনও কার্যত এক সুর শোনা গেল বৈশাখীর গলায়। বললেন, 'মমতাদির আশীর্বাদ পাওয়াটা বড় ব্যাপার।' তবে কি দেওয়াল লিখল একেবারে স্পষ্ট? ভাইফোঁটা উপলক্ষ্যে ফের শিরোনামে এই প্রসঙ্গ।


আরও পড়ুন:প্রতিপক্ষ নেদারল্যান্ডস, বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচটি কোথায়, কখন, কীভাবে দেখবেন?

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget