এক্সপ্লোর

Coromandel Express Derailed: বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, বাতিল একাধিক ট্রেন

Train Accident: ওড়িশার (Odisha) বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed)। বালেশ্বরে লাইনচ্যুত হয়েছে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস।

কলকাতা: বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জের। মালগাড়িতে ধাক্কা মারে যাত্রীবোঝাই দূরপাল্লার ট্রেনলাইনচ্য়ুত হয়ে উল্টে গেল করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু যাত্রী। আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। বাতিল একাধিক ট্রেন।             


Coromandel Express Derailed: বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস, বাতিল একাধিক ট্রেন

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাতিল করা হয়েছে 

শালিমার-পুরী এক্সপ্রেস (সাপ্তাহিক)

শালিমার-সম্বলপুর এক্সপ্রেস

হাওড়া-পুরী এক্সপ্রেস

হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস

হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস

হাওড়া-চেন্নাই মেল

শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস 

শনিবার বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস

শনিবার বাতিল হাওড়া-ফলকনামা এক্সপ্রেস

রুট পরিবর্তন করা হয়েছে

চেন্নাই সেন্ট্রাল-হাওড়া যাবে জারোলি হয়ে

ভাস্কোদাগামা-শালিমার যাবে কটক, শালাগাঁও, আঙ্গুল হয়ে

সেকেন্দ্রাবাদ-শালিমার কটক, শালাগাঁও, আঙ্গুল হয়ে

সাঁতরাগাছি-চেন্নাই এক্সপ্রেস

শালিমার-পুরী জগন্নাথ এক্সপ্রেস

হাওড়া-মহীশূর এক্সপ্রেস

বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: সাঁইথিয়াকাণ্ডের স্মৃতি ফিরল বালেশ্বরে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন বহু মানুষ। মালগাড়িতে সজোরে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবোঝাই করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এই ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল।সংঘর্ষের তীব্রতায় মালগাড়ির বগির ওপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। করমণ্ডল এক্সপ্রেসের বেশিরভাগ কামরা লাইনচ্য়ুত হয়। খেলনার মতো উল্টে পাল্টে যায় কামরাগুলো। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে। মালগাড়িটি শান্টিংয়ের সময় বেলাইন হয়ে যায়। প্রচণ্ড গতিতে করমণ্ডল এক্সপ্রেস গিয়ে ধাক্কা মারে সেই মালগাড়িটিতে। ধাক্কার চোটে দুমড়ে মুচড়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের কামরাগুলি। ভেঙে বেরিয়ে আসে লোহার সিঁড়ি। কামরার ভিতরের অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।                                   

প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য: ঘটনায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য। পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স সহ একাধিক সাহায্যের কথা জানালেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন মুখ্যসচিব জানান, "মানস ভুঁইয়া, দোলা সেন এবং আরও কয়েকজন আধিকারিক ইতিমধ্যেই বালাসোরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে অ্যাম্বুল্যান্স রওনা হয়েছে। ওই এলাকার যাবতীয় মেডিক্যাল কলেজ এবং হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে। পাশাপাশি এরাজ্যের মেডিক্যাল কলেজকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে।'' স্বাস্থ্য ক্ষেত্র, উদ্ধারকাজে আর যা যা সাহায্য লাগবে তা করা হবে বলে ওড়িশা সরকারকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। 

আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও

সেরা শিরোনাম

West Bengal News Live: 'তৃণমূল পরিবারভিত্তিক পার্টি নয়', কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক ? বৈঠক শেষে কী জানাচ্ছে 'ঋতব্রত' ও 'কালীঘাট' তৃণমূল ?
'তৃণমূল পরিবারভিত্তিক পার্টি নয়', কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক ? বৈঠক শেষে কী জানাচ্ছে 'ঋতব্রত' ও 'কালীঘাট' তৃণমূল ?
TMC News : মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'
মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'
TMC News : নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
TMC News: নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?
নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Cyclone Forecast 2026 : বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Embed widget