এক্সপ্লোর

Municipal Election 2022: নির্দল ইস্যুতে কড়া অবস্থান তৃণমূলের, জেলায় জেলায় বিক্ষুব্ধদের বহিষ্কার

Municipal Election 2022: জেলায় জেলায় কড়া হাতে নির্দল বিদ্রোহ দমন। পুরভোটের যখন আর এক সপ্তাহও বাকি নেই, তার মধ্যেই ঘাসফুলের বাগান থেকে গোঁজ কাঁটা তুলে ফেলার প্রক্রিয়া চলছে।

রাজীব চৌধুরী সুদীপ্ত আচার্য: হুঁশিয়ারির পরেও দলে গোঁজ হিসেবে বহাল থাকায় মুর্শিদাবাদের (Murshidabad) ৬টি পুরসভায় ১৮ জন নির্দলকে বহিষ্কার করল তৃণমূল। একই পদক্ষেপ নেওয়া হয়েছে বারুইপুর ও রাজপুর-সোনারপুর পুরভার ৫ নির্দল প্রার্থীর বিরুদ্ধে। দল কড়া ব্যবস্থা নিলেও ভোটে লড়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন বহিষ্কৃতরা।

জেলায় জেলায় কড়া হাতে নির্দল বিদ্রোহ দমন। পুরভোটের যখন আর এক সপ্তাহও বাকি নেই, তার মধ্যেই ঘাসফুলের বাগান থেকে গোঁজ কাঁটা তুলে ফেলার প্রক্রিয়া চলছে। নবাবের জেলায় শাসকদল থেকে বিদ্রোহীদের বহিষ্কার। মুর্শিদাবাদের ৬টি পুরসভায় একাধিক বিক্ষুব্ধ নির্দল প্রার্থীকে বহিষ্কার করল তৃণমূল। প্রথমে আলোচনা, তার পর হুঁশিয়ারি। তাতেও কাজ না হওয়ায় পুরভোটে দলের নির্দল-কাঁটা মোকাবিলায় বহিষ্কার পর্ব শুরু হয়েছে মুর্শিদাবাদে। বহরমপুর বাদ দিয়ে ৬ টি পুরসভাতেই টিকিট না পাওয়া তৃণমূলের বিক্ষুব্ধরা নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েছেন।দলের হুঁশিয়ারি এবং ডেডলাইন সত্ত্বেও ভোটে লড়ার সিদ্ধান্ত থেকে যাঁরা সরলেন না, তৃণমূল থেকে তাঁদের বহিষ্কার করা হল।  মুর্শিদাবাদ-বহরমপুর সাংগঠনিক জেলার ৪টি পুরসভার ১৮ জন নির্দলকে সোমবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ১৮ জন নির্দল প্রার্থীর মধ্যে দুজন প্রাক্তন পুরচেয়ারম্যান। কান্দি পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান গৌতম রায় গত বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে কান্দি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।  গত জানুয়ারিতে ভুল স্বীকার করে আবার তৃণমূলে ফেরেন তিনি। পুরভোটে নির্দল হয়ে দাঁড়িয়ে শাস্তির মুখে পড়লেন। কান্দি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী গৌতম রায় বলেন, “আমি তো ভুল স্বীকার করেই ফিরেছিলাম। আবার শাস্তির খাঁড়া নেমে এল। দুঃখজনক ব্যাপার। ভোটে লড়ছি।’’ রবিবার রাতে জঙ্গিপুর ও ধুলিয়ান পুরসভার ১০ জন নির্দল প্রার্থী ও তাঁদের কয়েকজনের স্বামী সহ মোট ১৭ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তৃণমূলে এদিনও বহিষ্কার পর্ব চলেছে দক্ষিণ ২৪ পরগনায়। রাজপুর-সোনারপুর পুরসভায় ৪ জন এবং বারুইপুর পুরসভার এক নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। তৃণমূলের জেলা কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস বলেন, “অনুরোধ করা হয়েছিল দলের তরফে প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য। তা করেননি। তাই রাজপুর-সোনারপুরের ৪ জন এবং বারুইপুরের একজনকে বহিষ্কার করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় আর নির্দল সমস্যা রইল না।’’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget