এক্সপ্লোর

Municipal Election 2022: বামেদের অবস্থা বোঝাতে সারমেয়র সঙ্গে তুলনা! তৃণমূল বিধায়কের মন্তব্যে নিন্দার ঝড়

North 24 Parganas News: রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথমবার কোনও প্রতিনিধি নেই বামেদের। এই প্রেক্ষাপটে বামদের বর্তমান পরিস্থিতি বোঝাতে গিয়ে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক।

সমীরণ পাল, অশোকনগর: পুরভোটের (Municipal Election 2022) প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অশোকনগরের (Ashoknagar) তৃণমূল বিধায়ক (TMC MLA)। বামেদের অবস্থা বোঝাতে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন নারায়ণ গোস্বামী। পরে অবশ্য তাঁর দাবি কোনও দলের সঙ্গে তুলনা করেননি। এই নিয়ে সিপিএমের (CPIM) আক্রমণের মুখে পড়েছেন তৃণমূল (Trinamool Congress) বিধায়ক।

রাজ্য বিধানসভার (West Bengal Legislative Assembly) ইতিহাসে এই প্রথমবার কোনও প্রতিনিধি নেই বামেদের। এই প্রেক্ষাপটে বামদের বর্তমান পরিস্থিতি বোঝাতে গিয়ে, কুকুরের সঙ্গে তুলনা টানলেন অশোকনগরের (Ashoknagar) তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami)। অশোকনগর-কল্যাণগড় (Ashoknagar-Kalyangarh) পুরভোটের প্রচারে তাঁর মন্তব্য ঘিরে বেধেছে বিতর্ক। তৃণমূল বিধায়কের রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম (CPIM)। নারায়ণ গোস্বামী বলেন, “কুকুরের যদি মাথায় ঘা হয়, কুকুর সারাতে পারে না। কুকুর মারা যায়। তো ২০১১ সালে বামফ্রন্ট নামক বস্তুর মাথায় ঘা হয়ে গেছে। এ আর বাঁচবে না।’’

এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা। সিপিএমের উত্তর ২৪ পরগনার জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর বলেন, “এই সংস্কৃতি অশোকনগরের নয়। এধরনের তুলনা টানা দৈন্যতা প্রকাশ করছেন। মরে গেল আমাদের নিয়ে এত উৎকণ্ঠা কীসের?’’

এবার অশোকনগর কল্যাণগড় পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে ২১টিতে তৃণমূলের সঙ্গে লড়াই হচ্ছে বামেদের। বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের নিন্দার ঝড়। যদিও তৃণমূল বিধায়কের সাফাই, “কখনও সেই দলটাকে তার সঙ্গে তুলনা করিনি। সাবজেক্টের সঙ্গে অ্যাড্রেস করতে বলেছি। সিপিএমের মাথায় ঘা হয়েছে, মাথায় ঘা হলে আর রোগী বাঁচে না।এটাই বলতে চেয়েছি।’’

এদিকে হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কার। গতকাল উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) একসঙ্গে ৬১ জন বিক্ষুব্ধকে বহিষ্কার করে তৃণমূল (TMC)। জেলার ২৫ পুরসভায় ৬১ জন তৃণমূলের বিক্ষুব্ধ নির্দলকে বহিষ্কার (Expelled)। জেলাজুড়ে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দেন ৬৭ জন। হুঁশিয়ারির পর আগেই ৬ জন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান। চূড়ান্ত হুঁশিয়ারির পরেও অনড় থাকায় ৬১ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত।

আরও পড়ুন: Contai News: ‘নিষ্ঠার সঙ্গে কাজ করলেও সুযোগ দেয়নি তৃণমূল, এখন হুমকি দিচ্ছে’, দাবি কাঁথির নির্দল প্রার্থী অমলেশের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget