এক্সপ্লোর

Municipal Election 2022: রবিবার ১০৮ পুরসভার ভোটগ্রহণ, এখনও অব্যাহত জেলায় জেলায় অশান্তি

Municipal Election 2022: কোথাও নর্দমায় ভাসছে দলীয় পতাকা। কোথাও মাটিতে পড়ে, আধ পোড়া পোস্টার-ব্যানার। আবার কোথাও অস্থায়ী পার্টি অফিসে হামলা তো কোথাও প্রচারে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে বিক্ষোভ।

শুভেন্দু ভট্টাচার্য, সমীরণ পাল, কমলকৃষ্ণ দে: রবিবার ১০৮ পুরসভার ভোটগ্রহণ (Municipal Election 2022)। তার আগে এখনও অব্যাহত জেলায় জেলায় অশান্তি। কোচবিহার, উত্তর ২৪ পরগনা থেকে পূর্ব বর্ধমান, কোথাও পোড়ানো হল পোস্টার, কোথাও আবার অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠল। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

কোথাও নর্দমায় ভাসছে দলীয় পতাকা। কোথাও মাটিতে পড়ে, আধ পোড়া পোস্টার-ব্যানার। আবার কোথাও অস্থায়ী পার্টি অফিসে হামলা তো কোথাও প্রচারে বাধা দেওয়ার অভিযোগে থানার সামনে বিক্ষোভ। রবিবার ভোট হবে ১০৮ পুরসভায়। তার আগে এখনও জেলায় জেলায় অশান্তি অব্যাহত।

কোচবিহারের ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে, তুফানগঞ্জের থানাচৌপথি এলাকা বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে নাম না করলেও ঘটনার নেপথ্যে শাসকদলকেই দুষেছে গেরুয়া শিবির। ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দিলীপ সাহার অভিযোগ, “আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। এটা দুষ্কৃতীদের কাজ আগে কখনও এরম হয়নি।‘’

পূর্ব বর্ধমানের বর্ধমান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে ফেস্টুন-ব্যানার ছেঁড়া ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তা মানতে নারাজ রাজ্যের শাসকদল। উত্তেজনার ছবি উত্তর ২৪ পরগনার বসিরহাটেও। বিজেপি ও সিপিএমের পতাকা, ফেস্টুন, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়াল। সোমবার সকালে দেখা যায় পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে পুকুর ও নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। নেপথ্যে তৃণমূল, দাবি বিরোধীদের। ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী সোমনাথ বসুর দাবি, “তৃণমূল করেছে এই ধরনের বাইট, ফ্লেক্স ও দলীয় মুখপত্রের বোর্ডও ভাঙচুর করা হয়।‘’ অভিযোগ অস্বীকার শাসকদলের।

এদিকে, তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগে সোমবার বারাসাত থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি প্রার্থী ও কর্মী-সমর্থকরা।যদিও প্রচারে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন: Panskura News: পুরভোটের আগেও কাটমানি কাঁটা, পাঁশকুড়ায় কাঠগড়ায় পুরসভা চেয়ারম্যান-সহ ২

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget