এক্সপ্লোর

Municipal Election: পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপি-র, সীমানা সিল করার আর্জি বামেদের

Municipal Election 2022: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরভোট করানোর জন্য ফের রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি করল বিজেপি। অন্যদিকে, ভোটের আগে সীমানা এলাকা সিল করার দাবি তুলল বামেরা।

রুমা পাল, কলকাতা: বিধাননগরের (Bidhannagar) কর্পোরেশন ভোটে (Corporation Election) কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে জনস্বার্থ মামলার (PLA) শুনানি চলছে হাইকোর্টে (Calcutta High Court)। এ নিয়ে বুধবার ফের শুনানি রয়েছে আদালতে। এই অবস্থায় চার কর্পোরেশন ভোটের পাশাপাশি ১০৮টি পুরসভাতেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটের দাবি তুলল বিজেপি (BJP)। মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) অফিসে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর দাবি করা ছাড়াও, তাদের প্রার্থীদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা শিশির বাজোরিয়ার দাবি, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক। প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, মনোনয়নে বাধা দিচ্ছে। অফিসাররা বিভ্রান্তি তৈরি করছে।’

বিজেপি-র পাশাপাশি, এদিন রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় সিপিএমও। তাদের দাবি, সুষ্ঠুভাবে ভোটের জন্য সিল করে দেওয়া হোক সীমানা এলাকা। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রবীন দেব বলেছেন, ‘বাইরে থেকে লোক আসছে। সীমানা সিল করতে হবে।’

বামেদের আরও অভিযোগ, রাজপুর-সোনারপুর এবং মহেশতলা পুরসভায় ভোটার তালিকায় গরমিল রয়েছে। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ির অভিযোগ, ‘সোনারপুর-রাজপুরে ভোটার তালিকা ভুলে ভরা। মহেশতলাতেও একই অবস্থা।’

এদিকে, পোলিং এজেন্ট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা পুনরায় বিবেচনা করার জন্য একযোগে দাবি জানাল বাম ও বিজেপি।

দু’দলেরই দাবি, প্রতিটি ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্ট রাখা হোক। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সিপিএম ও বিজেপির অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, শনিবার বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে পুরভোট। চার পুরসভার ভোটে বহিরাগতদের ঠেকাতে নির্দেশ দিল রাজ্য কমিশন কমিশন। বৃহস্পতিবার প্রচার পর্ব শেষ হওয়ার পর যাঁরা সংশ্লিষ্ট পুরসভার ভোটার নন, তাঁদের এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। জেলাশাসক, পুলিশ সুপারদের এলাকায় বহিরাগতদের প্রবেশের উপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গেস্ট হাউস, লজ, কমিউনিটি হলে নজরদারি বাড়াতে বলেছে কমিশন। ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভায় ভোট। পঞ্চায়েতের কোনও পদাধিকারী বা সাধারণ সদস্য পুরভোটে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget