এক্সপ্লোর

Municipal Election: পুরভোটের আগে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি পার্থ ভৌমিকের

North 24 Parganas:পুরভোটের আগে বিধায়কের বার্তা, মানুষ চাইলে কাউন্সিলর হবেন, না হলে বিরোধী প্রার্থী জিতবে। এর আগে পুরভোট নিয়ে এভাবেই দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: সৌগত রায়ের (Sougata Roy) পর পার্থ ভৌমিক (Partha Bhowmick)। পুরভোটের আগে দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন নৈহাটির (Naihati) তৃণমূল বিধায়ক (TMC MLA)। দিনকয়েক আগে ইছাপুরের (Ichhapur) দলীয় সভায় ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি বলেন, গতবার উত্তর ব্যারাকপুর পুর-এলাকায় যেভাবে ভোট করেছেন, এবার তা করতে পারবেন না। এরকম করলে, পুলিশ এমন মার মারবে, ধারণা করতে পারবেন না। পুরভোটের আগে তৃণমূল বিধায়কের বার্তা, মানুষ চাইলে কাউন্সিলর হবেন, না হলে বিরোধী প্রার্থী জিতবে। এর আগে পুরভোট নিয়ে এভাবেই দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

ঠিক কী বললেন পার্থ ভৌমিক(Partha Bhowmick)?

তিনি বলেন, কারও মাথায় যদি থাকে, গতবার যেভাবে মিউনিসিপ্যালিটি নির্বাচন (Municipal Election) হয়েছিল, আমরা এভাবে নির্বাচন করে উত্তরপাড়া (Uttarpara) জিতে যাব, তাহলে আমি বলব আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা জানেন না, কলকাতা পুলিশ (Kolkata Police) তৃণমূলের (TMC) কত ছেলেকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। আপনাদের কারও যদি এমন ধারণা থাকে আর যদি অসদুপায় অবলম্বন করতে চান, তাহলে পুলিশ কমিশনারকে দেখে মনে হবে এঁকে নরেন্দ্র মোদি (Narendra Modi) পাঠিয়েছেন। এমন মার মারবে, আপনার মনে হবে না, এটা রাজ্য সরকারের পুলিশ (West Bengal Police)। দায়িত্ব নিয়ে বলছি, পরে কিন্তু বলতে পারবেন না, পার্থদা আমাদের মারছে। আমি কিন্তু এখনই বলছি, মারবে। মানুষের ভোটে জিততে পারলে কাউন্সিলর হবেন। মানুষ আপনাকে পছন্দ না করলে, বিরোধী প্রার্থী জিতবে।  

ঠিক এক মাসে আগে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন সৌগত রায়। তিনি বলেন, “আমরা কোথাও জোর করে জিততে চাই না। দলের তরফের নীতি স্পষ্ট করা হয়েছে।  কারণ, পঞ্চায়েতে জবরদখল করা হয়েছিল, ২০১৯ এর লোকসভা ভোটে তার মূল্য দিতে হয়েছে!  ২০২৪ এ আবার লোকসভা নির্বাচন! এখন যদি ভোট দিতে না দেওয়া হয়, তার প্রভাব পড়তে পারে। কয়েকটা পুরসভা জেতার চেয়ে, আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, লোকসভা ভোটে ভালো রেজাল্ট করা। দলের সাংগঠনিক জেলা সভাপতিদের বলে দেওয়া হয়েছে । তারা মিটিং করে নিচের স্তরে জানিয়ে দিচ্ছেন। এর ফলে ভোটে কোনও প্রভাব পড়বে না । কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় এর কোন বিকল্প নেই।’’

আরও পড়ুন: Jagdeep Dhankhar: "উনি ওঁকে রাজ্যপালই করে দিন!'' কটাক্ষ জগদীপ ধনকড়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget