এক্সপ্লোর

Strong Room : কাল ৪ পুরসভার ভোটের ফল ঘোষণা, কেমন নিরাপত্তা ব্যবস্থা স্ট্রং রুমে ?

Municipality Election Counting 2022 : বিধাননগর পুরসভার স্ট্রং রুম তৈরি হয়েছে বিধাননগর কলেজে...

কলকাতা : একাধিক অশান্তির ঘটনার আবহেই গতকাল শিলিগুড়ি (Siliguri), আসানসোল (Asansol), চন্দননগর (Chandannagar) ও বিধানননগর (Bidhannagar) পুরভোট শেষ হয়েছে। আগামীকাল ভোটের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

বিধাননগর পুরসভার স্ট্রং রুম তৈরি হয়েছে বিধাননগর কলেজে। ৪১টি ওয়ার্ডে গতকাল ভোট হয়। স্ট্রং রুমে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারা। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও।

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা আসানসোল। গতকাল ১০৬টি ওয়ার্ডে ভোট হয়েছে এখানে। আসানসোল পলিটেকনিক কলেজে তৈরি হয়েছে স্ট্রং রুম। চলছে প্রস্তুতি। ৭টি ঘরে ৫৩টি টেবলে দুটি ধাপে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। রয়েছে সিসি ক্যামেরার নজরদারি।

অন্যদিকে চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রং রুম। চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে গতকাল ৩২টিতে ভোট হয়েছে। ইভিএম রাখা হয়েছে স্ট্রং রুমে। বাইরে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ভিতরে সিসি ক্যামেরায় নজরদারি। গালা দিয়ে সিল করা হয়েছে স্ট্রং রুমের দরজা।

আরও পড়ুন ; আসানসোলে ভোট পরবর্তী হিংসা, বিজেপি প্রার্থীর এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


গতকাল চার পুরসভায় ভোট ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিধাননগর (Bidhannagar) ও আসানসোলে (Asansol) একের পর এক অভিযোগ ওঠে। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে বুথের মধ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাতাহাতি সহ একের পর এক ঘটনা সামনে আসে। এর পাশাপাশি কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ, কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা, কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগও ওঠে। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে সকাল থেকে দফায় দফায় ছড়ায় উত্তেজনা । যদিও দু'-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, শান্তিপূর্ণ ভোট হয়েছে। চার পুরসভার ভোট নিয়ে জানায় রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
'সিঙ্গুরে ফিরবে টাটা, এমন কিছু করব না...', ফের বললেন শিল্পমন্ত্রী তাপস রায়
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

ভিডিও

Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget