এক্সপ্লোর

Asansol Post-Poll Violence : আসানসোলে ভোট পরবর্তী হিংসা, বিজেপি প্রার্থীর এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Asansol Post-Poll Violence : গতকাল ভোটপর্বে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়...

আসানসোল : দিনভর অশান্তির পর আসানসোলে (Asansol) ভোট পরবর্তী হিংসার (Post-Poll Violence) অভিযোগ। ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর এজেন্টকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী তাপস দাসের এজেন্ট রিয়া নাথ। তাঁর বাড়িতে হামলা চালানো হয়। বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আহত রিয়া নাথ হাসপাতালে ভর্তি।

গতকাল ভোটপর্বে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার (Jamuria) শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা হয়। গ্রামবাসী বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি চালানো হয়। ফেসবুক লাইভে অভিযোগ করেন সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ে। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের। 

আরও পড়ুন ; জামুড়িয়ায় সিপিএম প্রার্থীকে ভয় দেখাতে গুলি ; ফেসবুক লাইভে অভিযোগ প্রার্থীর-মেয়ের

১২, ১৩ ও নম্বর বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, এই এলাকায় গতকাল সকাল থেকে তাণ্ডব চালায় তৃণমূলের বাইক বাহিনী। এর নেতৃত্বে তৃণমূল বিধায়কের ছেলে রয়েছেন বলে অভিযোগ করে সিপিএম। বিধায়কের ছেলে প্রথমে  শ্রীপুর বয়েজ হাইস্কুলে ঢোকার চেষ্টা করেন। গ্রামবাসী তা প্রতিরোধ করেন। বাধা পেয়ে তিনি ফিরে যান। অভিযোগ, আরও লোক এনে এরপর গুলি চালাতে চালাতে গ্রামে ঢোকেন তিনি। সামনেই তারা সিপিএম প্রার্থীকে পেয়ে যায়। তাকে ভয় দেখাতে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।

এর আগে আসানসোল পুরসভার (Asansol Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী (BJP Candidate) আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রার্থী বলেন, "বাইরে থেকে ছেলে এনে ভোটে রিগিং করছে। ২০০ জন প্রায় ছিল। আমাদের মেরেছে। আমার মাথায় লোহার রড দিয়েছে মেরেছে। হাতে আগ্নেয়াস্ত্র ছিল। ওরা আগে আমার ওপর আগ্নেয়াস্ত্র পয়েন্ট করে। চারটি লাঠি দিয়ে মারে। পুলিশ কিছু করছে না।"

আসানসোলের (Asansol) ২৭ নম্বর ওয়ার্ডে হাজি কদম রসুল স্কুলেও উত্তেজনা ছড়ায়। বহিরাগতদের ঢোকানোর অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী (BJP Candidate) চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তৃণমূল কর্মীরা। এনিয়ে বিজেপি নেতার সঙ্গে বচসা হয়। উত্তেজনা ছড়ানোর অভিযোগে তাঁকে বুথ থেকে বের করে দেয় পুলিশ। এরপর বুথের বাইরে চেয়ারে বসে নজরদারি জারি রাখেন বিজেপি নেতা।

সেরা শিরোনাম

Baruipur Encounter: পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Encounter: পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget