এক্সপ্লোর

TMC Expel Rebel Candidates : দু'দিনে শতাধিক বিদ্রোহীকে বহিষ্কার, পুরভোটের আগে অস্বস্তি কাটছে না শাসক শিবিরে

এত সবের পরেও, মচকাচ্ছে না নির্দলদের একাংশ।

কলকাতা : শুক্রবার ৭০ জনের পর, শনিবার ৩৮ জন নির্দল প্রার্থীকে (Independent Candidate) বহিষ্কার (Expelled) করল তৃণমূল। সবমিলিয়ে ১০৮ পুরসভার ভোটের (Municipal Election) আগে এখনও পর্যন্ত ১০৮ জনকে বহিষ্কার করল শাসকদল। এদিন ৪ জেলায় বিক্ষুব্ধদের বিরুদ্ধে নেওয়া হয় ব্যবস্থা। মালদার ১৪, উত্তর দিনাজপুরে ১৩, হুগলির ৯ এবং পূর্ব বর্ধমানের ২ বিদ্রোহীকে বহিষ্কার করা হয়েছে।

কোথাও হাতজোড় করে অনুরোধ, কোথাও আবার হুঁশিয়ারি। এমনিতেই ১০৮টি পুরসভার ভোটে গোঁজ কাঁটা উপড়ে ফেলতে প্রথমে নরমে-গরম রাস্তা নিয়েছে তৃণমূল। অনুরোধ-আবেদনে পুরোপুরি কাজ না হওয়ায়, এবার একেবারে চরম ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্যের শাসক দল। দু’দিনে শতাধিক বিক্ষুব্ধকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি, নির্দলদের পাশে দাঁড়ানোয় বেশ কিছু নেতাকেও বহিষ্কার করেছে শাসক দল।

এত সবের পরেও, মচকাচ্ছে না নির্দলদের একাংশ। কালনা থেকে কালিয়াগঞ্জ। কিংবা দুবরাজপুর থেকে ডালখোলা, তৃণমূল প্রার্থীদের হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন বিদ্রোহীরা। ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোট। তার এক সপ্তাহ আগেও দলের বিক্ষুব্ধদের নিয়ে অস্বস্তি কমছে না তৃণমূলে। আর যা নিয়ে কটাক্ষ ছুড়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করছে না বিরোধীরা।

ডেডলাইনের পরও যাঁরা লড়াই থেকে সরে দাঁড়াননি, ফের তাঁদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তৃণমূল।তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, নির্দলদের বারবার অনুরোধ করছি। সরে না দাঁড়ালে বহিষ্কার করা হবে। অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৫ বিক্ষুব্ধ নেতা তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের টিকিটে লড়ছেন। আর এই প্রেক্ষাপটে তৃণমূলের বিক্ষুব্ধদের গেরুয়া শিবিরে আসার আহ্বান জানিয়েছে বিজেপি। সাংসদ কথা রাজ্য বিজেপির সহ সভাপতি সৌমিত্র খাঁ বলেছেন, যাঁরা বহিষ্কৃত হয়েছেন, তাঁদের বলছি নির্দল নয়, আপনারা বিজেপিতে আসুন। বিজেপির হাত শক্ত করে তৃণমূল পরাস্ত করুন। সৌমিত্রকে কটাক্ষ করে তৃণমূলের জাতীয় সমন্বয়কারী ফিরহাদ হাকিম বলেছেন, ওদের দলে তো কেউ নেই। সেজন্য এভাবে কাতর হতে হচ্ছে।

আরও পড়ুন- তৃণমূলে বহিষ্কৃতদের বিজেপিতে আমন্ত্রণ সৌমিত্রর, দলে কেউ নেই, পাল্টা কটাক্ষ ফিরহাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget