এক্সপ্লোর

Municipality Recruitment Scam : ফের জেরা জ্যোতিষ্মানকে, হাজিরা পাচুরও, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED

ED : গতকাল IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়কে দু'দফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।

আবীর দত্ত, কলকাতা : রেশন বণ্টন দুর্নীতির (Ration Distribution Scam) পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED। গতকালের পর আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন IAS জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। গতকাল তাঁকে দু'দফায় প্রায় সোয়া ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এদিন সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। 

২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরের ডিএলবি-তে ছিলেন জ্যোতিষ্মান। পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipality Recruitment Scam) গত ৫ অক্টোবর সল্টলেকের শ্রাবণী আবাসনে ওই IAS অফিসারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চলে। প্রসঙ্গত, ওই দিনই দক্ষিণ দমদম পুরসভায় (South Dumdum Municipality) সেখানকার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত, এবং প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ের বাড়িতেও হানা দেয় ED।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির তদন্তে, জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়ের সল্টলেকের ফ্ল্য়াটে ১৭ ঘণ্টা ম্য়ারাথন তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। পাশাপাশি খাদ্য়মন্ত্রী ও মধ্যমগ্রাম পুরসভার প্রাক্তন চেয়ারম্য়ান রথীন ঘোষের বাড়ি, সাতজন প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক পুরকর্মীর বাড়ি এবং মধ্যমগ্রাম পুরসভা, দক্ষিণ দমদম, কামারহাটি ও কাঁচরাপাড়া পুরসভাতে ম্য়ারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতেও তল্লাশি চালায় ইডি।

ED সূত্রে দাবি করা হচ্ছে, গত ১৯ মার্চ প্রোমোটার অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোনের সল্টলেকের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল, সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্কও! আদালতে অয়ন শীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলে উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।পুর নিয়োগ দুর্নীতির ব্যাপ্তি বোঝাতে গিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে উঠে আসে বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফার প্রসঙ্গ।

গত ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে FIR দায়ের করে তদন্ত করতে পারবে CBI। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়। সর্বোচ্চ আদালতের নির্দেশে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। ১২ মে, বিচারপতি অমৃতা সিন্হা জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে করবে সিবিআই।

আরও পড়ুন- ইডি দফতরের সেলে থাকার আলাদা ব্যবস্থা, সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে টানা জেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS Nurse Death : কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল ...
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget