এক্সপ্লোর

Rathin Ghosh : ৫ বার তলব করে ইডি, অবশেষে সিজিও কমপ্লেক্সে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

Enforcement Directorate : মোট ৫ বার রথীন ঘোষকে তলব করা হলেও, একবারও হাজিরা দেননি তিনি।

প্রকাশ সিনহা, কলকাতা : অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রথীন ঘোষ। এর আগে বারবার নোটিস পাঠালেও হাজিরা দেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী। মোট ৫ বার রথীন ঘোষকে তলব করা হলেও, একবারও হাজিরা দেননি তিনি। আজ সকাল সোয়া দশটা নাগাদ ED দফতরে পৌঁছে যান রথীন ঘোষ।

নির্বাচনের আগে তিনি ইডি-কে জানিয়েছিলেন, ভোটের কাজের জন্য ব্যস্ত রয়েছেন। তাই তিনি আসতে পারছেন না। নির্বাচনের পরে যখন তাঁকে নোটিস পাঠানো হয়, তিনি ইডি-কে জানিয়েছিলেন তিনি বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। ডাক্তার তাঁকে ১০ দিনের বেড রেস্ট দিয়েছেন। মূলত তাঁকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা। আজ ইডি-কে না জানিয়েই চলে আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

যদিও সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখে প্রাক্তন মন্ত্রী বলেন, "কীসের জন্য আমাকে ডেকেছে জানি না। ভেতরে গেলে জানতে পারব।"

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন সুজিত বসু। ED-র স্ক্য়ানারে রয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী ও মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষও। সোমবার তাঁকেও ডেকে পাঠিয়েছিল ED, কিন্তু তিনি হাজিরা দেননি। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ED সূত্রে দাবি, ২০১৪ থেকে ২০১৮-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে।

পুর-নিয়োগ দুর্নীতির মামলায় বারবার হাজিরা এড়িয়েও, শেষে ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। এই একই মামলায়, বারবার হাজিরা এড়িয়েছেন প্রাক্তন খাদ্য়মন্ত্রী রথীন ঘোষও। তিনিও এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। আজ অবশ্য সিজিও কমপ্লেক্সে চলে এসেছেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কেন্দ্রীয় এজেন্সি শুরু করতে চলেছে বলে খবর।

গত সোমবার প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ED। একই দিনে প্রাক্তন খাদ্য়মন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠিয়েছিলেন ED অফিসাররা। কিন্তু, তিনি হাজির হননি। এমনকী, এপ্রিল মাসে ২ বার এবং মে মাসে ৩ বার, অর্থাৎ মোট ৫ বার তলবে এতদিন পর্যন্ত একবারও ED দফতরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, "আমি বলেছি নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাঁদের যদি কিছু জানার থাকে আমি পূর্ণ সহযোগিতা করব।" Rathin Ghosh at Enforcement Directorate Office

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget