এক্সপ্লোর

Murshidabad News: মোবাইল বিবাদে খুন! দেহ পুড়িয়ে লোপাটের চেষ্টা নাবালক বন্ধুদের

Crime News: ২ অষ্টম শ্রেণির ছাত্র সহ গ্রেফতার ৪ নাবালক। ধৃতদের বৃহস্পতিবার তোলা হয় জুভেনাইল কোর্টে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মোবাইল গেমের পাসওয়ার্ড নিয়ে বিবাদ। ফরাক্কায় বন্ধুকে খুন করে পুড়িয়ে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ। ২ অষ্টম শ্রেণির ছাত্র সহ গ্রেফতার ৪ নাবালক। ধৃতদের বৃহস্পতিবার তোলা হয় জুভেনাইল কোর্টে। 

পাসওয়ার্ড নিয়ে বিবাদ। মোবাইল ফোন খুলতে না পেরে, বন্ধুর জীবনের দরজাই চিরতরে বন্ধ করে দিল বন্ধুরা। বন্ধুকে নৃশংসভাবে খুন করে পুড়িয়ে দেওয়াই শুধু নয়। দেহ লোপাটের চেষ্টারও অভিযোগ উঠেছে। আর যারা এই অভিযোগে অভিযুক্ত, তারা সকলেই নাবালক। এই ঘটনায় গ্রেফতার হয়েছে  ২ অষ্টম শ্রেণির ছাত্র সহ গ্রেফতার ৪ নাবালক পড়ুয়া। 

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ (Murshidabad) ফরাক্কায়। মৃত কিশোরে বয়স ১৭ বছর ৯ মাস। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোর ও নাবালক বন্ধুর সবাই ফরাক্কা ব্যারাজের আবাসনের বাসিন্দা। মৃত কিশোরই বয়সে সবার ছেকে বড় ছিল। পরিবারের দাবি, ৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল কিশোর ১১ জানুয়ারি ফরাক্কা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ১৫ জানুয়ারি ফিডার ক্যানালের ধারে জঙ্গলের মধ্যে উদ্ধার হয় একটি ক্ষতবিক্ষত ঝলসানো দেহ। ট্যাটু দেখে দেহ শনাক্ত করে পরিবার। 

মৃত কিশোরের মা যদিও দেহ দেখে এখনও সম্পূর্ণঁ নিশ্চিত কিনা বলেননি। কিশোরের দেহে ডোরেমন লেখা ছিল। সাংবাদিকের প্রশ্নের উত্তরে মৃত কিশোরের মা বলছেন, 'আমি তো এখন তো মুখ দেখাল, অতটা চিনতে পারছি না। কিন্তু ডোরেমনটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি অতটা নিশ্চিত হতে পারছি না।'

কেন এবং কীভাবে খুন (Murder) করা হল কিশোরকে? তদন্তকারীরা জানতে পেরেছেন, ফিডার ক্যানালের ধারে বসে মদ্যপান করতে করতে মোবাইল ফোনে গেম খেলত সবাই। গত রবিবার গেমের পাসওয়ার্ড নিয়ে ঝামেলা বাধে ৫ জনের। এক কিশোরকে মারধর করা হয়। পুলিশ সূত্রে খবর, বদলা নিতে পরের দিন গেম খেলার সময় মদ খাইয়ে বেহুঁশ করা হয় অভিযুক্তকে। তারপর ভারী জিনিস দিয়ে মাথায় মারে এক কিশোর। অচৈতন্য হয়ে পড়লে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর সবাই মিলে দেহ টেনে নিয়ে যায় ক্যানালের পাশে জঙ্গলে। পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় দেহ। ঘটনায় চার সকুল পড়ুয়াকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের মধ্যে ২ জন অষ্টম শ্রেণির ছাত্র।  

নাবালকদের মাথায় কীভাবে এল এমনভাবে প্রমাণ লোপাটের চেষ্টার ছক? প্রশ্নের উত্তর খুঁজছে সকলেই।

আরও পড়ুন: রামভক্তি তুঙ্গে, ২০ কেজির বিস্কুট দিয়ে রাম মন্দির বানালেন দুর্গাপুরের যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget