এক্সপ্লোর

Murshidabad: রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে অধীর

রানিগরে কংগ্রেস কর্মী ঝড়ু মণ্ডল সহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর, লুটপাট, পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ:   মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে রাস্তায়  বিক্ষোভের মুখ পড়লেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির গাড়ি ঘিরে কালো পতাকা দেখানো হয়। বেগতিক দেখে তাঁর গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীরা।  গতকাল রাতে রানিনগরে হামলা হয় ৩ কংগ্রেস কর্মীর বাড়িতে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস কর্মীদের বাড়ি ভাঙচুর ও লুঠপাট চালায়। অভিযোগ, আজ সকালে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি।  তবে তৃণমূলের জেলা সভাপতির দাবি, অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ও কালো পতাকা দেখানোর সঙ্গে তাঁদের দলের কেউ জড়িত নয়।

রানিগরে কংগ্রেস কর্মী ঝড়ু মণ্ডল সহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর, লুটপাট, পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । আক্রান্তদের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতি মদতেই গতকাল দিনের আলোতে এই অত্যাচার হয়েছে এবং লুটপাটের ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল ব্লক সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন, ঝড়ু মণ্ডল একজন অপরাধী। তিনি সম্প্রতি আমার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও আমার গাড়ির ড্রাইভার খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে ফেরার রয়েছেন।  তাদের সব অভিযোগই মিথ্যা এবং সাজানো।  

এদিন অধীর আক্রান্তদের বাড়ি যাচ্ছিলেন। সেই সময়ই অধীর চৌধুরীকে ঘিরে ধরে চলে  বিক্ষোভ। আটকানো হয় রাস্তা। দেখানো হয় কালো পতাকা। মুর্শিদাবাদের রানিনগরে আক্রান্ত কংগ্রেস কর্মীদের বাড়ি যাওয়ার পথে এভাবে  বিক্ষোভের মুখ পড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ধরনের পরিস্থিতি যাতে না ঘটে তার আবেদন জানান। তিনি বলেছেন,  আপনি সকলের মুখ্যমন্ত্রী। সন্ত্রাসের রাজনীতি বন্ধ হোক। তৃণমূল ক্ষমতায় আসার পর সন্ত্রাস করছে। আমি মনে করি, এতে বাংলার ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে। শ’য়ে শ’য়ে তৃণমূলের লোকেরা কালো পতাকা দেখাচ্ছে। আমি কী মারামারি করতে এসেছি? আক্রান্ত মানুষের ফোন পেয়ে বিবেকের তাড়নায় এসেছি।

মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শাওনি সিংহ রায় এ ব্যাপারে বলেছেন,  ওনার অভিযোগ সবসময়ই তৃণমূলের দিকে। হঠাত্‍ দিল্লি থেকে এসে মনে হল এসব করি। উনি তো ভোটপাখি। ভোট এলেই উনি আসেন। বিক্ষোভ দেখাচ্ছে যাঁরা, তাঁরা কেউ তৃণমূল না। গ্রামবাসী।

বৃহস্পতিবার সকালে, রানিনগরে ৩ কংগ্রেস কর্মীর বাড়িতে হামলা হয় বলে অভিযোগ।ভাঙচুর করা হয় ঘরবাড়ি। চলে লুঠপাট। অভিযোগ, স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বেই হামলা চলে।  

শুক্রবার সকালে আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে যান অধীর চৌধুরী।সেই সময়ই তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়ন রয়েছে পুলিশ বাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget