এক্সপ্লোর

Murshidabad News: লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের! মুর্শিদাবাদে এই প্রথম বাউল-ফকির উৎসব

ভরা চৈত্রে আকাশ ছেঁচে নেমে আসা শান্তিজলে ভিজে গেছে রাস্তা... লোকগানের ছন্দে সেই ভিজে রাস্তা ধরে এগিয়ে চলেছে শোভাযাত্রা সামনের সারিতে ফেস্টুনে বড় বড় করে লেখা লালন সাঁইয়ের গানের কলি।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গাইছে সবাই, মনসুর ফকির ঘুরে ঘুরে তাল দিচ্ছেন। মাথায় গেরুয়া ফেট্টি জড়ানো ফকিরকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে সুরেলা হরিধ্বনি। এদিন লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের! প্রভাতফেরীর মধ্যে দিয়ে মুর্শিদাবাদ (Murshidabad) শহরে এই প্রথম শুরু হল বাউল-ফকির উৎসব। ঐতিহাসিক পার্কের আমবাগানে বসেছে লোকগানের আসর। 

ভরা চৈত্রে আকাশ ছেঁচে নেমে আসা শান্তিজলে ভিজে গেছে রাস্তা। লোকগানের ছন্দে সেই ভিজে রাস্তা ধরে এগিয়ে চলেছে শোভাযাত্রা সামনের সারিতে ফেস্টুনে বড় বড় করে লেখা লালন সাঁইয়ের গানের কলি। “এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিনদু মুসলমান বৌদ্ধ খৃষ্টান  জাতি গোত্র নাহি রবে” রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার কাজিপাড়ায় অশান্তির ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখন শিবপুর থেকে ২২৩ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ শহরে দেখা গেল এই দৃশ্য নবাবের শহরে নিতাই চাঁদের বাজার, গৌরচাঁদের দরবার। দোতারা, শ্রীখোলের যুগলবন্দি। বাউল-ফকিরের সুর সব মিলেমিশে একাকার। এই প্রথম সেখানে শুরু হল দুদিনের ভাগিরথী বাউল ফকির উৎসব। ঐতিহাসিক দক্ষিণ দরজার অদূরে সিংভি হাইস্কুলের সামনে থেকে প্রভাতফেরীর মাধ্যমে হল তার সূচনা। 

অভিনেতা বাদশা মৈত্র জানিয়েছেন, আমরা এটার আয়োজন করেছি। মানুষের অংশগ্রহণ আমাদের উৎসাহ দিচ্ছে। মেঠো সুরে গলা মিলিয়ে পথ হাঁটলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা বাউল ফকিররা।  মুর্শিদাবাদ (Murshidabad) শহরের ঐতিহ্যবাহী টাঙ্গা গাড়িতেও শিল্পীদের নিয়ে যাওয়া হয়। 
 
লোকশিল্পী মনসুর ফকিরের কথায়, নবাবের শহরে এমন অনুষ্ঠান এই প্রথম। প্রতি বছর হোক। মুর্শিদাবাদের ঐতিহাসিক পার্কের আমবাগানে দুদিনব্যাপী লোকগানের আসর। অশান্ত সময়ে মানুষের মিলনমেলা হয়ে উঠুক ভাগীরথী বাউল ফকির উৎসব, উদ্যোক্তা থেকে শিল্পী, সবার এটাই প্রার্থনা।

Kকিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলা উপলক্ষ্যে ভক্ত সমাগম হয়েছিল। মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের উদ্দেশে ট্যুইটারে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ২১২ তম জন্মতিথিতে শুরু হল মতুয়া ধর্ম মেলা। দূর-দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। পুণ্যলাভের উদ্দেশ্যে সকালে কামনা সাগরে স্নান করেন মতুয়ারা।

আরও পড়ুন: Udayan Guha: উদয়নের বিরুদ্ধে মন্তব্য, ভাগ্নি উজ্জয়িনী রায়কে আইনি নোটিস মন্ত্রীর ছেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget