এক্সপ্লোর

Narendra Modi: 'পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন', বেলডাঙায় অশান্তি, আক্রান্ত সংবাদমাধ্যম, সরব প্রধানমন্ত্রী

Beldanga Chaos:

বেলডাঙায় অশান্তি, আক্রান্ত সংবাদমাধ্যম, যা নিয়ে বাংলায় এসে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'মহিলা সাংবাদিকের সঙ্গে অভদ্রতা তৃণমূলের গুন্ডাদের। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়েও মহিলারা সুরক্ষিত নন। পশ্চিমবঙ্গে কেউ নিরাপদ নন। তৃণমূলের গুন্ডামি আর বেশি দিন চলবে না'। 

বেলডাঙায় অবরোধকারীদের সেই বেলাগাম তাণ্ডবের খবর করতে গিয়ে আক্রান্ত হল এবিপি আনন্দ। আক্রান্ত হলেন এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষ।

শনিবার বেলডাঙার বড়ুয়া মোড়ে অবরোধের খবর পেয়ে সেখানে পৌঁছন এবিপি আনন্দর প্রতিনিধিরা। বড়ুয়ামোড়ে অবরোধের এই খবর সম্প্রচার চলাকালীনই এবিপি আনন্দ-র ২ প্রতিনিধির দিকে ধেয়ে আসেন বিক্ষোভকারীরা। 

কোনওরকমে একটি টোটোয় উঠে এলাকা ছাড়তে যান চিত্রসাংবাদিক। টোটোচালক তাঁকে টোটোয় তুলতে চাননি। তখন একটি মোটরবাইকে চড়ে এলাকা থেকে বের হন চিত্রসাংবাদিক উজ্জ্বল ঘোষ। সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ আশ্রয় নেন স্থানীয় এক বাসিন্দার বাড়িতে। কিন্তু সেখানে গিয়েও তাঁকে হেনস্থা করে বিক্ষোভকারীরা। এরপর কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আরেকটি মোটরবাইকে করে এলাকা ছাড়েন এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ। 

এখানেই অনেকে প্রশ্ন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের কাজ, দায়িত্ব। আর তাঁরা যাতে সেই কাজ ঠিক করে করতে পারেন, তা সুনিশ্চিত করা প্রশাসনের কাজ। কিন্তু বার বার সাংবাদিকরাই কেন নিশানায়? নৈরাজ্যের খবর সামনে চলে আসার ভয়ে কি বারবার টার্গেট সংবাদমাধ্যম?

শুক্রবার বেলডাঙায় খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক সোমা মাইতি ও তাঁর চিত্রসাংবাদিক। ওই ঘটনার পর বিতর্কিত মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না। কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই। আমি তো করাইনি ঘটনাটা। কোনও সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না সবার কাছে অনুরোধ থাকবে।'           

কিন্তু মুখ্যমন্ত্রীর এই বার্তার পরও, শনিবার আক্রান্ত হতে হল এবিপি আনন্দকে। আর অন্যদিকে ঘুরিয়ে সংবাদমাধ্যমের ঘারেই দায় চাপানোর চেষ্টা করলেন পুলিশ সুপার।                                      

তাহলে কি যত দোষ সংবাদমাধ্যমের? আর প্রতিবাদের নামে তাণ্ডব চালালে কোনও দোষ নেই? ঘণ্টার পর ঘণ্টা তাণ্ডব চালানোর পর, পুলিশ রাস্তায় নামলে কোনও অন্যায় হয় না?

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget