এক্সপ্লোর

Murshidabad Chaos: তৃণমূলের মদতেই মুর্শিদাবাদে অশান্তি, রিপোর্ট উল্লেখ করে দাবি বিজেপির

Murshidabad News Update: সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি।

কলকাতা: মুর্শিদাবাদের অশান্তি (Murshidabad Chaos) নিয়ে হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট জমা দিল তিন সদস্য়ের বিশেষ তদন্তকারী দল। সংবাদসংস্থা ANI-সূত্রে দাবি, ওই রিপোর্টে লেখা হয়েছে, হামলা হয়েছিল স্থানীয় কাউন্সিলেরর নেতৃত্বে, এবং আগাগোড়া নিষ্ক্রিয় ছিল পুলিশ।

কি উল্লেখ করা হয়েছে?                              

সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সমস্ত কাপড় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যার ফলে মহিলাদের গায়ে দেওয়ার মতো কাপড়টুকুও অবশিষ্ট ছিল না। আগুন যাতে না নেভানো যায়, সেজন্য় জলের কানেকশন কেটে দিয়েছিল হামলাকারীরা। 

হাইকোর্টের তৈরি যে তিন সদস্য়ের কমিটি এই রিপোর্ট দিয়েছে, তাতে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের রেজিস্ট্রার (আইন) যোগিন্দর সিংহ, ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস অথরিটির মেম্বার সেক্রেটারি সত্য অর্ণব ঘোষাল এবং ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের রেজিস্ট্রার সৌগত চক্রবর্তী। এই রিপোর্টকে হাতিয়ার করে বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য় এক্স হ্য়ান্ডলে লিখেছেন, আসল সত্য়িটা হল, সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় হিন্দুদের জনসংখ্যাগত বিপর্যয় ঘটানোর জন্য়ই মুর্শিদাবাদের দাঙ্গা সংগঠিত করেছিল তৃণমূল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে বারবার দাবি করছিলেন, 'বহিরাগতরা' (হিংসা) এর জন্য় দায়ী, এই রিপোর্ট তা নস্য়াৎ করছে। বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপর চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে।

 

এবিষয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, "খুব স্পষ্ট হয়ে গেছে, হিংসার ধরন যা-ই হোক, রাজনীতির ধরন যা-ই হোক, আক্রমণ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের ওপরই হয়েছে। পহেলগাঁওয়ে খুঁজে খুঁজে হিন্দুদের খুন করা হয়েছে। মুর্শিদাবাদে খুঁজে খুঁজে হিন্দুদের ঘর, সম্পত্তি এবং (হিন্দু) লোকদের মারার চেষ্টা করা হয়েছে।''

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Cooch Behar Lawyer Fraud: অষ্টম শ্রেণী পাস, আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ, মাথাভাঙা আদালত চত্বরে আটক ব্যক্তি
অষ্টম শ্রেণী পাস, আইনজীবী পরিচয়ে প্রতারণার অভিযোগ, মাথাভাঙা আদালত চত্বরে আটক ব্যক্তি
News Live Update : 'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
'যে মানসিকতায় স্বাধীনতা দিবস, দেশপ্রেম, রাষ্ট্রবাদ, বাঙালি পরম্পরা, এই পরম্পরা থেকে বিচ্যুতি ঘটিয়েছিল বামেরা', জানালেন মুখ্যমন্ত্রী
Weather Update: বিকেল থেকে আবহাওয়ার বড় পরিবর্তন, নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বিকেল থেকে আবহাওয়ার বড় পরিবর্তন, নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ভিডিও

Agnimitra Paul | 'দেখেই রেগে গেছিলাম, ভেবেচিন্তে কথা বলিনি', পার্ক স্ট্রিটের ঘটনায় অগ্নিমিত্রা
Kunal Ghosh | 'ওটাকে আজ আবার ভাইরাল করুন', আঠাশের মঞ্চ থেকে সরাসরি আক্রমণে কুণাল ঘোষ। TMCP News
Flash Flood in Nepal: চিনে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১ | China Earthquake
Sange Suman(২৭.০৮.২৬)পর্ব ২ | 'বিজেপিতে তোলাবাজি', মানছেন রূপা, 'ঠিক সময়ে দাওয়াই', বললেন দিলীপ
Sange Suman (২৭.০৮.২৬)পর্ব ১ | বিলবোর্ড ভাঙার অভিযানে বাধা, দু'পক্ষের তুমুল ধস্তাধস্তি, অভিষেক-পুলিশ বচসা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
প্রোমোটারের সঙ্গে ষড়যন্ত্র করে ফ্ল্যাট মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, দায়ের এফআইআর
Sukanta Majumdar: 'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
'একজন ষণ্ডামার্কা লোক আছে, সে কি নিজেকে সুনীল শেট্টি ভাবেন ?' কাকে নিশানা সুকান্ত মজুমদারের
Abhishek Banerjee: আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
আমার জায়গায় রাইট আমার, আপনি বোর্ড খুলেছেন, আমি ব্যানার লাগিয়েছি, আবার খুললে... : অভিষেক
Sovan Chatterjee: আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
আমার পদত্যাগের দেড় মিনিট আগে ১৪ তলায় শুভেন্দু আমায় বলল, দাদা আর পারা যাচ্ছে না : শোভন
Uttar Ptadesh Plane Crash: বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত দুই পাইলটই, প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
POCSO Case: নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
নাবালিকাকে লাগাতার ধর্ষণ প্রধান শিক্ষকের, জোর করে গর্ভপাত করাতে নিয়ে গেলে বেঘোরে মৃত্যু, উত্তাল জম্মু ও কাশ্মীর
Sugar Crunch: চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
চাইলেই আর ১০-১২ কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল Blinkit, Instamart, Zepto, DMart, Reliance
Embed widget