এক্সপ্লোর

Murshidabad: কমিটি নিয়ে প্রকাশ্যে 'দ্বন্দ্ব', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন জেলা চেয়ারম্যান

TMC:বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কমিটি ঘোষণার কথা বলে বুধবার সকালে সাংবাদিক বৈঠক ডেকেছিল তৃণমূল। সেখানেই দেখা যায় এই ছবি।

রাজীব চৌধুরী ও আশিস বাগচী, মুর্শিদাবাদ: সম্প্রতি মুর্শিদাবাদের (Murshidabad) সাগরদিঘিতেই জেতা আসন বাম-কংগ্রেসের কাছে হেরেছে তৃণমূল। আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। সেই আবহেই মুর্শিদাবাদে প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। বিষয়টা এতদূর গড়ায় যে দলের সাংবাদিক বৈঠক ছেড়েই বেরিয়ে গেলেন জেলা তৃণমূলের (TMC) চেয়ারম্যান।

বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার কমিটি ঘোষণার কথা বলে বুধবার সকালে সাংবাদিক বৈঠক ডেকেছিল তৃণমূল। তাতে হাজির ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী শাওনি সিংহ রায়, জেলার চেয়ারম্যান ও মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান ও জেলার একাধিক বিধায়ক। তারপরেই মুর্শিদাবাদে নতুন জেলা কমিটি ঘোষণা করতে গিয়ে প্রকাশ্যে চলে এল জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় ও চেয়ারম্যান আবু তাহেরের বিরোধ। বহরমপুরে দলের সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন আবু তাহের খান। তাঁর অভিযোগ, তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা না করেই তালিকা তৈরি করা হয়েছে। জেলা সভাপতির পাল্টা জবাব, রাজ্য কমিটির অনুমতি নিয়েই তালিকা তৈরি হয়েছে।

পরে তৃণমূল সাংসদ ও মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার চেয়ারম্যান আবু তাহের খান বলেন, 'আমি মনে করি, জেলার চেয়ারম্যান হিসেবে কে কোথায় দায়িত্ব পাচ্ছেন সেটা আমার জানার অধিকার আছে। শুধু তালিকা প্রকাশের জন্য আমি আসিনি। আজকেই আমার হাতে দেওয়া হয়েছে তালিকা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।' তৃণমূলের মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনি সিংহ রায় বলেছেন, 'কলকাতা থেকে পাঠিয়েছিল তালিকা। ওনার ৩৫ জনের নামও এই তালিকায় রয়েছে। উঠে গেলেন কেন? সেটা উনি বলতে পারবেন।' 

২০২১-এর ভোটের আগে মুর্শিদাবাদে জেলা তৃণমূল সভাপতি ছিলেন আবু তাহের খান। ওই বিধানসভা ভোটে জেলার ২২টি আসনের মধ্যে ২০টিতে জয়ী হয় তৃণমূল। পরে তাঁকে সরিয়ে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি করা হয় শাওনি সিংহ রায়কে। চেয়ারম্যান পদে বসানো হয় আবু তাহেরকে। 

জঙ্গিপুরেও প্রকাশ্যে বিরোধ:
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে আরও একবার বাইরে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাংসদের বিরুদ্ধেই বিরোধীদের সঙ্গে আঁতাঁতের অভিযোগ বিধায়কের। জঙ্গিপুর সাংগঠনিক জেলার কমিটি নিয়ে ক্ষোভ এবং তার জেরে সাংসদ-বিধায়ক দ্বন্দ্বের ছবি সামনে এল। সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের নিশানায় জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। সাংসদের সঙ্গে বিরোধের জেরে মাঝপথে বৈঠকে ছেড়ে  বেরোলেন সুতির বিধায়ক। তাঁর দাবি, 'সিপিএম ও কংগ্রেসের হয়ে কাজ করছেন খলিলুর। যাঁরা দলের বিরোধিতা করেছিলেন, তাঁদেরই কমিটিতে রাখা হয়েছে।' ইমানি বিশ্বাসের অভিযোগ অস্বীকার খলিলুর রহমানের। মিথ্যা অভিযোগ, কালিমালিপ্ত করার চেষ্টা, পাল্টা আক্রমণ খলিলুর রহমানের।

আরও পড়ুন: 'লোকসভায় এখানে দেড় লক্ষ বেশি ভোট পাব', কাকে 'সাফ' করার চ্যালেঞ্জ শুভেন্দুর ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনায় এই সব ক্ষেত্রে অভিযোগ জানাতে নয়া পোর্টাল, কবে থেকে চালু ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Yojana: কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
কারা কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, আজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget