এক্সপ্লোর

Murshidabad : ভোরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু মৎস্যজীবীর

Fisherman died in Murshidabad : ধীরে হলেও দক্ষিণবঙ্গে শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

সুতি (মুর্শিদাবাদ) : মঙ্গলবার ভোর থেকে বজ্রবিদ্যুৎ-সহ টানা বৃষ্টি মুর্শিদাবাদে। বজ্রপাতে মৃত্যু হল এক মৎস্যজীবীর। সুতি ১ নম্বর ব্লকের বংশবাটী গ্রাম পঞ্চায়েতের আলুয়ানি গ্রামের ঘটনা। মৃতের নাম অনন্ত সরকার।

ঝোড়ো হাওয়ার দাপটের সঙ্গে চলে বৃষ্টি। মাছ ধরতে যান অনন্তবাবু। পরিবার সূত্রে জানা গেছে, রোজকার মতো এদিনও ভোরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই ঘটে অঘটন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় বাড়িতে। 

দীর্ঘ দাবদাহ কাটিয়ে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি নামে। সকাল থেকে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), হুগলি (Hooghly), নদিয়া (Nadia) জেলার কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টি (Rain) হয়। কলকাতাতেও সকাল থেকে মুখ ভার আকাশের। কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের আকাশ। অন্যদিকে, বর্ধমান জেলারও কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ভোর থেকে মুর্শিদাবাদ ও বীরভূমেও বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে।

ধীরে হলেও দক্ষিণবঙ্গে শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছিল, মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখী। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।    

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

শুধু শহর নয়, জেলাতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি ও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে, এমনটাই পূর্বাভাস।

অন্যদিকে, ভোররাতে মালদার হবিবপুরে কালবৈশাখীর তাণ্ডব। মালদা-নালাগোলা রাজ্য সড়কের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগান বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। 

সেরা শিরোনাম

West Bengal News Update: প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
প্রাণের উৎসবে প্রাণহানি, চোরবাগানে বিপর্যয়স্থলে সিট! চোরবাগান-তদন্ত নিয়ে তুঙ্গে চাপানউতোর
Chorbagan Stampede: ভাঙা হবে না মণ্ডপ, প্রতিমা বিসর্জন নিয়েও ধোঁয়াশা! অন্ধকার পড়ে রয়েছে চোরবাগান
ভাঙা হবে না মণ্ডপ, প্রতিমা বিসর্জন নিয়েও ধোঁয়াশা! অন্ধকার পড়ে রয়েছে চোরবাগান
Chorbagan Stampede: 'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
'পুলিশের গাড়িকে হাতজোড় করে বলেছি, ছেলেকে একটু হাসপাতালে নিয়ে চলুন.. কেউ শোনেনি'
KMC Election : পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান
পুরভোটে বিজেপি প্রার্থী একরাশ প্রাক্তন তৃণমূল? জল্পনার মাঝেই শমীক - সুকান্ত জানালেন BJP-র প্ল্যান

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget