এক্সপ্লোর

Murshidabad Ganges Erosion: বিপদসীমার ওপর গঙ্গার জলস্তর, ফের ভাঙন শুরু সামশেরগঞ্জে

Murshidabad News: বাগান থেকে শুরু করে প্রায় ৭-৮টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। গ্রামের প্রাচীন কালী মন্দিরও ভাঙনের মুখে। আতঙ্কিত গ্রামবাসীরা। এখনও প্রশাসনের দেখা মেলেনি। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: ফের ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ। নদীগর্ভে তলিয়ে গেল দুটি বাড়ি ও গাছ। ভাঙন আতঙ্কে চাচন্ডার গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, এখনও প্রশাসনের তরফে কেউ আসেননি। 

বর্ষা এলেই বাড়ে আতঙ্ক। বছরের পর বছর কেটে গেলেও, পরিস্থিতিতি বদলায় না নদী পাড়ের বাসিন্দাদের। চলতি মরসুমেও অন্য়থা কিছু ঘটল না। ফের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গঙ্গার জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। জল বাড়তেই গতকাল মাঝরাত থেকে ভাঙন শুরু হয় সামশেরগঞ্জের উত্তর চাচণ্ড এলাকায়। যথাসর্বস্ব ফেলে প্রাণ হাতে করে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দারা। বাগান থেকে শুরু করে প্রায় ৭-৮টি বাড়ি নদীতে তলিয়ে গেছে। গ্রামের প্রাচীন কালী মন্দিরও ভাঙনের মুখে। আতঙ্কিত গ্রামবাসীরা। এখনও প্রশাসনের দেখা মেলেনি। 

এই তালিকায় যে শুধু মুর্শিদাবাদ আছে তা নয়, প্রতিবাদের মতো এবারও বর্ষায় মালদার বিস্তীর্ণ এলাকায় শুরু হয় গঙ্গার ভাঙন। চলতি মাসে ভয়ঙ্কর অবস্থা দেখা যায় মহানন্দাটোলা থেকে বৈষ্ণবনগরের মতো এলাকায়। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ৯০ এর দশক থেকেই ভাঙন শুরু হয় মালদায়। সময়ের সঙ্গে সঙ্গে গঙ্গা গর্ভে গিয়েছে হাজার হাজার বিঘা জনবসতি, নদীতে তলিয়ে গেছে আস্ত একটি গ্রাম পঞ্চায়েতও। ১৯৭২ সালে, মানিকচকের ভূতনি দ্বীপে রিং বাঁধ দেওয়া হলেও, পরবর্তীতে, ৩৪ কিলোমিটারের সেই রিং বাঁধ ভাঙতে ভাঙতে ২০ কিলোমিটারে এসে থামে।

তবে দুর্যোগ থেকেই এখনই মিলবে না রেহাই। বুধবার, ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। মৌসুমী অক্ষরেখা ফের উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখা অমৃতসর, চন্ডিগড়, শাহজাহানপুর, লখনউ, গোরখপুর, দ্বারভাঙ্গা এবং জলপাইগুড়ির উপর দিয়ে পূর্ব ও উত্তর পূর্ব দিকে এগিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে; বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।                                 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget