এক্সপ্লোর

Murshidabad News : পুরনো হত্যা মামলায় গ্রেফতার নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি

TMC Leader Arrested : ২০২৩-এ গুলি করে এক যুবককে খুনে অভিযুক্ত হন মহম্মদ এনায়েতউল্লাহ্।

নবগ্রাম : এক যুবককে খুনের অভিযোগে মুর্শিদাবাদের নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতিকে গ্রেফতার করা হল। পুরনো খুনের মামলায় তৃণমূল নেতা মহম্মদ এনায়েতউল্লাহ্কে গ্রেফতার করা হয়েছে। ২০২৩-এ গুলি করে এক যুবককে খুনে অভিযুক্ত হন মহম্মদ এনায়েতউল্লাহ্। পুলিশ তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ও খুনের অভিযোগে মামলা দায়ের করেছিল। কিন্তু, তিনি তৃণমূল নেতা হওয়ায় এতদিন পুলিশ তাঁকে গ্রেফতার করেনি বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পালাবদলের পরেই গ্রেফতার নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি।

এদিকে হুমকি থেকে তোলাবাজি। এরকম নানা অভিযোগে পশ্চিম বর্ধমানে গ্রেফতার হয়েছেন বুদবুদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। আবার হুগলির পাণ্ডুয়ার গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। নারায়ণগড়ে গ্রেফতার তৃণমূল নেতা।

কোথাও অত্যাচারের অভিযোগ, তো কোথায় তোলা না পেয়ে হুমকি। কোথাও আবার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। এরকম নানা অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা।

বুধবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের বুদবুদে, গ্রেফতার হন তৃণমূল নেতা রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরফে মনা। তিনি বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিরোধী দলগুলি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। রুদ্রপ্রসাদ কুণ্ডু বলেন, "রাজনীতির শিকার। ক্লাবে ক্লাবে ঝামেলা, আমি বাড়িতে নেই ৩ তারিখ থেকে। আমাকে ফাঁসিয়ে দিল। আমি কোথাও তোলাবাজি করিনি, কেউ প্রমাণ দিতে পারবে না।"

অন্যদিকে, হুগলির পাণ্ডুয়ায় তোলা না দেওয়ায়, খুনের হুমকি দেওয়ার অভিযোগে, গ্রেফতার হয়েছেন আরেক তৃণমূল নেতা-সহ দুই জন। ধৃত কৃপাসিন্ধু ঘোষ হলেন বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।

পুলিশ সূত্রে দাবি, ভায়রা গ্রামে মালবিকা মণ্ডল নামে একজন বাড়ি তৈরি করছিলেন। সেই সময় তাঁর কাছ থেকে কৃপাসিন্ধু ঘোষ ২ লক্ষ টাকা চান। তোলা আদায় না হওয়ায় মহিলার বাড়িতে চড়াও হয় তৃণমূল নেতার লোকজন। ভেঙে ফেলা হয় নির্মীয়মাণ বাড়ির একাংশ। প্রতিবাদ করতে গেলে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই পাণ্ডুয়া থানায় অভিযোগ জানান বাড়ির মালিক। এরপরই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা-সহ দু'জনকে। যদিও সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি অভিযোগকারিণী।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের শাসনকালে তোলাবাজি, হুমকি, বিজেপি নেতাদের মারধরের অভিযোগ ছিল রঞ্জিত বসু নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে।

অন্য়দিকে, জলপাইগুড়িতে, বিজেপির বিজয় মিছিলে, পরাজিত তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস ও তাঁর দলবল ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় তৃণমূল প্রার্থীর ছায়াসঙ্গী সাগর লাকড়া-সহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget