এক্সপ্লোর

Murshidabad News: পুজোর মুখে ফের ভাঙন শুরু সামশেরগঞ্জে, বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী

Murshidabad Erosion: পুজোর মুখে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের ভাঙন শুরু হয়েছে। আজ সকাল থেকে প্রতাপগঞ্জ এলাকায় গঙ্গার পাড় ভাঙতে শুরু করেছে।

রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ:  পুজোর (Durga Puja 2022) মুখে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে ফের ভাঙন শুরু হয়েছে। আজ সকাল থেকে প্রতাপগঞ্জ এলাকায় গঙ্গার পাড় ভাঙতে শুরু করেছে। নদীগর্ভে তলিয়ে গেছে কয়েক বিঘা চাষের জমি, বাগান। আতঙ্কিত গ্রামবাসীরা বাড়ির  ইট, কাঠ খুলে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। মাসখানেক ধরেই প্রতাপগঞ্জ-সহ সামশেরগঞ্জে গঙ্গায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন-পরিদর্শনে এসে সম্প্রতি বিক্ষোভের মুখে সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। ভাঙন-রোধ নিয়ে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সেপ্টেম্বরের শুরুতে সামশেরগঞ্জে গঙ্গায় ভয়াবহ ভাঙন চলে। তলিয়ে যায় সেসময়, একাধিক বাড়ি। শিবপুর গ্রামজুড়ে হাহাকার পড়ে যায়। বিপজ্জনক পরিস্থিতিতে, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ভিটে বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার চেষ্টা করেন। বিপজ্জনক পরিস্থিতিতে আতঙ্ক ছড়ায় মানুষের মনে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভাঙন আতঙ্ক যেন কাটছেই না। বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে গঙ্গা ভাঙ্গন শুরু হয় মাসের শুরুতে। তলিয়ে যায় দুটি বাড়ি। আরও বেশ কিছু বাড়ি যে কোনও সময়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় সেসময়। একদিকে জলপাইগুড়ির বানারহাট, অন্যদিকে মালদার রতুয়া, ভেসে যায় গ্রামের পর গ্রাম। টানা বৃষ্টি হয় সেসময় ভুটান পাহাড় ও ডুয়ার্সে। ফুঁসে ওঠে ডুডুয়া, জলঢাকা, কালুয়া, আংরাভাসা নদী। জলবন্দি হয়ে পড়ে দেড়শোরও বেশি পরিবার। টানা বৃষ্টি ঘুম কেড়ে নেয় মালদার রতুয়ার বাসিন্দাদেরও। বিপদসীমা পেরিয়ে যায় গঙ্গা। পাল্লা দিয়ে বাড়ে ফুলহারের জলস্তরও। রুহিমারি, গঙ্গারামটোলা, সম্বলপুর, কোতুয়ালি-সহ প্রায় ২০টি গ্রাম জলের তলায় যায় সেসময়। এবারও সেই আতঙ্কই ফের ফিরল পুজোর মুখে।  

আরও পড়ুন, তৃণমূল সরকার চাকরি দেবে না, দিলে আদালত দেবে : দিলীপ ঘোষ

তবে শুধুই মুর্শিদাবাদ নয়, গঙ্গায় ভয়াবহ ভাঙন অগাস্ট মাসের শেষে চলে মালদাতেও। সেসময় সাত কোটি টাকা ব্যয় করে মালদার মানিকচকের ভুতনি চর এলাকায় ভাঙন রোধের কাজ করে রাজ্য সেচ দপ্তর। কিন্তু তারপরও ভাঙ্গন রোধ করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি গাছপালা সব। ভিটে মাটি হারানোর আতঙ্কে এলাকার বাসিন্দারা।   সেবার রাজ্যের সেচ প্রতিমন্ত্রীকে সামনে পেয়ে গ্রামবাসীরা জানান, 'বালির বস্তা দিয়ে কিছু হবে না। স্থায়ী বাঁধ তৈরি করতে হবে। তাঁরা বলেন, বালির বস্তা ফেলে কাজ হচ্ছে।  প্রতি বছর বন্যার সময় এভাবে কোটি কোটি চাকার কাজ হয়, কিন্তু লাভ কিছু হয় না।  এইরকম চলতে তাকলে ভূতনি এলাকা বিলুপ্ত হয়ে যাবে।  আমরা চাই স্থায়ী বাঁধ তৈরি হোক। অপর এক বাসিন্দা বলেন, প্রতিবছর মাত্র দু -চারজন ঠিকাদার ঘুরে পিরে কাজ পায়। ভাঙন রোদে কাজের কাজ কিছুই হয় না। সব টাকা লুঠ হয়।'

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

R G Kar Case: ব্যারাকপুর আদালত থেকে সব নথি পাঠাতে হবে শিয়ালদা আদালতে, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget