এক্সপ্লোর

Murshidabad News: সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ, ধুন্ধুমার মুর্শিদাবাদ মেডিক্যাল চত্বরে

Murshidabad Medical College Agitation: বিক্ষোভকারীদের অভিযোগ, কোভিডের সময় হাসপাতালে সিকিউরিটির কাজে নিয়োগ করা হয়েছিল বহু যুবক-যুবতীকে। কয়েক মাস কাজ করার পর তাঁদের আচমকাই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নিয়োগে দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ তুলে ধুন্ধুমার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল (Murshidabad Medical College Hospital) চত্বরে। হাসপাতালের সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ (Agitation) প্রতারিতদের।

সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ

বিক্ষোভকারীদের অভিযোগ, করোনার সময় প্রায় ১২০ জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে সিকিউরিটির কাজে নিয়োগ করা হয়েছিল বহু যুবক-যুবতীকে। কয়েক মাস কাজ করার পর তাঁদের আচমকাই কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। কাজে যোগদানের আশ্বাস মিললেও সেই কাজ ফিরে পাননি প্রায় ১২০ জন। বুধবার হাসপাতাল চত্বরে জড় হয় কাজ হারানো কর্মীরা। এদিন সিকিউরিটি ইনচার্জকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ধাক্কাধাক্কি করা হয় সিকিউরিটি ইনচার্জকে। যদিও বিক্ষোভকারীদের দাবি মানতে নারাজ সিকিউরিটি ইনচার্জ।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল কল্যাণী এইমসেরও

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণী এইমসে এক্সিকিউটিভ ডিরেক্টরকেও তলব করেছিল সিআইডি (CID)। ভবানী ভবনে কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিংহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এইমসের নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছিল বিজেপি সাংসদ-বিধায়কদের। বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও বঙ্কিম ঘোষকে জিজ্ঞাসাবাদও করেছিল সিআইডি। প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে। সূত্র মারফত খবর, জিজ্ঞাসাবাদে মেলা তথ্যের ভিত্তিতেই কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি।  

বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদ

অতীতেও, AIIMS-এ নিয়োগ দুর্নীতির অভিযোগের ঘটনায় চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল CID। তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে নিজের পুত্রবধূকে কল্যাণী এইমসে (Kalyani AIIMS) নিয়োগের অভিযোগও উঠেছিল। এই মামলায় আগে তাঁর চাকদার বাড়িতে তল্লাশিও চালিয়েছিল সিআইডি (CID)। বিধায়কের পুত্রবধূ অনসূয়া ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অন্যদিকে, AIIMS-এ গিয়েও কথা বলেছিলেন তদন্তকারীরা। সিআইডি সূত্রে দাবি ছিল, অনসূয়া ঘোষের চাকরি সংক্রান্ত নথিতে কিছু অসঙ্গতি ছিল। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বঙ্কিম ঘোষকে ডাকা হয়েছিল। 

আরও পড়ুন, জ্যোতিপ্রিয়র চিকিৎসার জন্য মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড, দেখলেন স্নায়ু রোগের চিকিৎসকরা

গত জুন মাসেও কল্যাণী এইমস (Kalyani AIIMS) নিয়োগ দু্র্নীকাণ্ডে (Recruitment Corruption) চাকদার বিজেপি (BJP) বিধায়ক বঙ্কিম ঘোষকে (Bankim Ghosh) তলব করেছিল সিআইডি (CID)।   হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েচিল তাঁকে। যদিও সেসময় পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) কাজে ব্য়স্ত থাকায় হাজিরা দিতে পারবেন না বলে রাজ্য় গোয়েন্দা সংস্থাকে জানিয়েও দিয়েছিল বিজেপি (BJP) বিধায়ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget