এক্সপ্লোর

Murshidabad News: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে অ্যাম্বুল্যান্স, অল্পের জন্য রক্ষা শিশু-সহ তিন জনের

Murshidabad News: দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটি রাজ্য সরকারের ১০২ অ্যাম্বুল্যান্স (West Bengal State 102 Ambulance), প্রসূতি মহিলা এবং সদ্যোজাত শিশুদের পরিষেবা দেওয়ার জন্য যা নির্দিষ্ট ভাবে বরাদ্দ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ :  রোগী নিয়ে যাওয়ার সময় ফের দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্স (Ambulance Accident)। রোগী সমেত অ্যাম্বুল্যান্স গিয়ে পড়ল পুকুরের জলে। তাতে অল্পের জন্য রক্ষা পেল এক শিশু-সহ তিন জনের প্রাণ। নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মুর্শিদাবাদের (Murshidabad News) হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকার ঘটনা। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এক পরিবার কলকাতা থেকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে অ্যাম্বুল্যান্সটি সকলকে নিয়ে উল্টে যায় বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্সটি রাজ্য সরকারের ১০২ অ্যাম্বুল্যান্স (West Bengal State 102 Ambulance), প্রসূতি মহিলা এবং সদ্যোজাত শিশুদের পরিষেবা দেওয়ার জন্য যা নির্দিষ্ট ভাবে বরাদ্দ। তাতে চেপে শিশুপুত্রকে কলকাতার চিকিৎসককে দেখিয়ে ফিরছিলেন মারজোম শেখ। তিনি প্রতাপপুরেরই বাসিন্দা।

দুর্ঘটনার সময় শিশু-সহ ওই অ্যাম্বুল্যান্সে তিন জন যাত্রী ছিলেন। সবসুদ্ধই পুকুরে গিয়ে পড়ে সেটি। যাত্রীদের চিৎকারে টনক নড়ে আশেপাশের মানুষদের। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে নিরাপদে সকলকে বার করে আনেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়েই অ্যাম্বুল্যান্সটি পুকুরে গিয়ে পড়ে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে উল্টো অবস্থায় পাড়ের কাছে পড়ে থাকতে দেখা গিয়েছে অ্যাম্বুল্যান্সটিকে।

আরও পড়ুন: Anis Khan Murder: আনিসের মৃত্যু ঘিরে জোরাল রহস্য, পুলিশের পোশাকে কারা এসেছিল ছাত্রনেতার বাড়িতে?

সপ্তাহদুয়েক আগে পূর্ব বর্ধমানের নবাবহাট এাকায় একই ভাবে মাঝ পুকুরে গিয়ে পড়ে একটি গাড়ি। তার সঙ্গে রোগী সমেত একটি অ্যাম্বুল্যান্সের অর্দ্ধেক অংশও পুকুরে নেমে যায়। পাড়ের ঢালে আটকে কোনও রকমে সেটি ঝুলতে থাকে। তাতে প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

সে বার স্থানীয়রা জানান, জাতীয় সড়ক ২-বি ধরে গুসকরার দিক থেকে বর্ধমানের দিকে আসছিল অ্যাম্বুল্যান্সটি (Ambulance)। সেই সময় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ডান দিক চেপে এগিয়ে আসে। তাতেইই নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুল্যান্সটি।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget