এক্সপ্লোর

Bomb Recover: টিটাগড়ের পরে এবার মুর্শিদাবাদ, স্কুল থেকে উদ্ধার বোমা

Murshidabad: স্কুলের ছাদ, বাগান থেকে ২টি সকেট বোমার হদিশ। স্কুলে খোলার আগেই বোমার হদিশ, পড়ুয়াদের মধ্যে আতঙ্ক। বোমার হদিশ পাওয়ার পরেই স্কুল খালি করল পুলিশ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: টিটাগড়ের পরে এবার মুর্শিদাবাদে স্কুলেই বোমা (Bomb Recover)। মুর্শিদাবাদে স্কুলের ছাদে বোমা, বাগানেও বোমা। হাসানপুর বিদ্যাপীঠে জোড়া সকেট বোমা উদ্ধার। স্কুলের ছাদ, বাগান থেকে ২টি সকেট বোমার হদিশ। স্কুলে খোলার আগেই বোমার হদিশ, পড়ুয়াদের মধ্যে আতঙ্ক। বোমার হদিশ পাওয়ার পরেই স্কুল খালি করল পুলিশ। স্কুলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। 

মুর্শিদাবাদে স্কুলেই বোমা: স্কুলের বাগানে বোমা! বোমা পড়ে রয়েছে স্কুলের ছাদেও।যে শিক্ষাঙ্গন, পড়ুয়াদের জীবন গঠনের আধার, শিক্ষার সেই পীঠভূমিতেই বারুদের চোখরাঙানি।যত্রতত্র বোমা, বারুদ আর অস্ত্র উদ্ধার রাজ্যে কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এবার শিক্ষাঙ্গনে বোমা উদ্ধার হল মুর্শিদাবাদ থানার অন্তর্গত হাসানপুর রাজেশ্বরী বিদ্যাপীঠে। রবিবার এই উচ্চ মাধ্যমিক স্কুলের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান।                                                            

শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ, বাগান পরিষ্কার করতে গিয়ে সাফাইকর্মীদের নজরে আসে এই সকেট বোমা। খবর পেয়ে পুলিশকে জানায় স্কুল কর্তৃপক্ষ। নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। স্কুলে পৌঁছে যায় মুর্শিদাবাদ থানার পুলিশ ও সিআইডি-র বম্ব ডিসপোজাল স্কোয়াড। প্রথমে বাগান থেকে সকেট বোমাটি উদ্ধার করা হয়। স্কুল জুড়ে চলতে থাকে তল্লাশি। সেই তল্লাশিতে স্কুলের ছাদ থেকেও উদ্ধার হয় একটি সকেট বোমা। মাইকে ঘোষণা করা হয় পড়ুয়াদের। দুটি বোমা উদ্ধারের পর স্কুলের পিছনে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তা নিষ্ক্রিয় করা হয়।

ফের দুষ্কৃতীদের নিশানায় স্কুল?কে বা কারা স্কুলে বোমা রাখল? তা নিয়ে উঠছে প্রশ্ন। গত বছর নভেম্বরে স্কুলে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে। নভেম্বরে ব্যান্ডেলে স্কুলের সামনের মাঠ থেকে উদ্ধার হয় ৩টি তাজা বোমা।চলতি বছরের জানুয়ারিতে কোচবিহারের পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। স্কুলে বারবার বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তা।                                                                      

আরও পড়ুন: Kuntal Ghosh: নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে কুন্তল ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget