এক্সপ্লোর

Primary TET: সাতসকালে যানজটের কবলে টেট পরীক্ষার্থীরা

Murshidabad TET Traffic Problems: আজ প্রাথমিকের টেট পরীক্ষা। বহরমপুরের যানজটের কবলে টেট পরীক্ষার্থীরা।

মুর্শিদাবাদ: আজ প্রাথমিকের টেট (TET) পরীক্ষা। মুর্শিদাবাদের বহরমপুরের (Berhampore) যানজটের কবলে টেট পরীক্ষার্থীরা। মূলত, আগে থেকেই প্রস্তুত রাজ্যের প্রশাসন। সতর্ক ট্রাফিক। যদিও তারপরেও রবিবার অফিস ছুটির দিনে বহরমপুরের উত্তরপাড়া মোড় থেকে যানজটে ভোগান্তি টেট পরীক্ষার্থীদের। 

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পাঁচ বছর পর রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পাঁচ বছর পর রবিবার রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা। তাই পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা।  পরীক্ষাকেন্দ্রের ফটকে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। থাকছে সিসিটিভি-র বন্দোবস্ত। সকাল সাড়ে ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ১১টার পর থেকে প্রবেশ বন্ধ। পর্ষদের তরফে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। এই পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।

অভিভাবক মিলিয়ে ছুটির দিন প্রায় ১০ লক্ষ মানুষ রাস্তায় নামবেন বলে অনুমান প্রশাসনের

এখনও পর্যন্ত পাওয়া তথ্য় অনুযায়ী, আজ প্রাথমিক টেট পরীক্ষায় বসবেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩১ জন। তাঁদের অভিভাবক মিলিয়ে ছুটির দিন প্রায় ১০ লক্ষ মানুষ রাস্তায় নামবেন বলে অনুমান প্রশাসনের। রবিবার এমনিতে যান চলাচল কম হলেও, এ দিন পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, তার জন্য সব সরকারি, বেসরকারি রাস্তায় নামছে। রবিবার হাওড়া এবং শিয়ালদায় লোকাল ট্রেন কম চললেও, আজ অন্য দিনের মতো পরিষেবা মিলবে। রবিবার ১৫ মিনিট অন্তর মেট্রো চলে। এ দিন সেই ব্যবধান কমানো হচ্ছে। নামানো হচ্ছে আটটি বাড়তি মেট্রোও। প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে সংখ্যা। 

আরও পড়ুন, আজ প্রাথমিকের টেট পরীক্ষার দিনে পেট্রোল-ডিজেলের দাম কী কলকাতায় ?

শহর কলকাতায় আজ ১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে

শহর কলকাতায় আজ ১৫টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত লোকজন ছাড়া ভিতরে ঢোকা নিষিদ্ধ বাকিদের। একই সঙ্গে রাজ্যের ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশে। দুই মেদিনীপুর, দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদেও নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। নিয়োগ দুর্নীতিতে OMR শিট নিয়ে ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে। OMR শিট খালি থাকলেও অযোগ্য চাকরিপ্রার্থী নম্বর পেয়েছেন বলে সামনে  সেছে অভিযোগ। এ বার তাই নয়া নিয়ম কার্যকর হয়েছে। পরীক্ষার পর প্রশ্নের বুকলেট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা। OMR শিটের দু’টো কপি থাকবে। তার মধ্যে একটি পর্ষদ নেবে। অন্যটি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থী।

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget