এক্সপ্লোর

Murshidabad News: চলতি মাসেই রামমন্দিরের শিলান্যাস, ঘোষণা বাবরি মসজিদ নিয়েও, নবাবের শহরে চড়ছে রাজনীতির পারদ

West Bengal News: কেউ মুর্শিদাবাদে রামমন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করে দিচ্ছেন। কেউ আবার সেই জেলাতেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ বলে দিচ্ছেন।

রাজীব চৌধুরী ও কৃষ্ণেন্দু অধিকারী,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে রামমন্দির তৈরির শিলান্যাস হবে ২২ জানুয়ারি। আজ ঘোষণা করে দিল নতুন গঠিত হওয়া বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্ট। অন্যদিকে, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর তৈরির দিনক্ষণ ঘোষণা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সব মিলিয়ে ফের শিরোনামে মুর্শিদাবাদে মন্দির-মসজিদ তৈরির ঘোষণা।  

কেউ মুর্শিদাবাদে রামমন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করে দিচ্ছেন। কেউ আবার সেই জেলাতেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ বলে দিচ্ছেন। কার্যত এই প্রতিযোগিতার আঁচে, জানুয়ারির শীতেও চড়ছে রাজনীতির পারদ। সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরদিনই সেই জেলায় রামমন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা। ইতিমধ্যে সেজন্য় ট্রাস্ট তৈরি হয়েছে। নাম দেওয়া হয়েছে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্ট। সহ সভাপতি হিসেবে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ বলেন, "ট্রাস্ট গঠিত হয়েছে। এই পুরো বিষয়টির দায়িত্ব নিচ্ছে বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট। ২২ জানুয়ারির পবিত্র দিনটিতেই আমরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রথম মন্দির মুর্শিদাবাদ জেলায় আমরা তার ভূমিপুজন ও শিলান্যাস অনুষ্ঠান সংগঠিত করব।''

অন্যদিকে, মসজিদ তৈরির জন্য ট্রাস্টের কথা শোনা গেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখেও। তিনি বলেন, "ভিত্তি স্থাপন হবে ৬ ডিসেম্বর ২০২৫। ২৯ এ জানুয়ারির দিকে মসজিদ উদ্বোধন। একটা ট্রাস্ট তৈরি হবে। ৩০০ জনের। জেলার দুশো জন বাকি বাংলার ১০০ জন। এখন থেকে মানুষ যেভাবে উৎসাহী টাকা দেওয়ার জন্য, কুড়ি হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত টাকা দেওয়ার কথা বলছে। টাকার কোনও সমস্যা হবে না।''

যদিও হুমায়ুন কবীরের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বঙ্গীয় রামসেবক পরিষদ চ্যারিটবল ট্রাস্টের অধ্যক্ষ। তবে হুমায়ুন কবীর সহ জেলার সমস্ত জনপ্রতিনিধি এমনকী প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকেও আমন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন চ্যারিটবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ। তিনি বলেন, "কোন পাত্তা না পাওয়া রাজনৈতিক নেতা কী বলছেন, যে নেতা নিজের দলনেত্রীর কাছে বারবার ধমক খান, বিধানসভায় ধমক খান, যে নেতা কখন কাকে উপমুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী বানিয়ে দেন, এরকম অপ্রাসঙ্গিক নেতাকে নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ওনাকেও আমরা আমন্ত্রণ জানাব। ওনাকেই নয়, কোনও রাজনৈতিক দলমত থাকবে না। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও আমন্ত্রণ জানাব।''

মুর্শিদাবাদ জেলার কোথায় রামমন্দির তৈরি হবে? জমি কীভাবে পাওয়া যাবে? শিলান্যাস অনুষ্ঠানে শেষপর্যন্ত কারা আমন্ত্রণ পাবেন? তা এখনই খোলসা করতে নারাজ ট্রাস্টের অধ্যক্ষ। অন্যদিকে, বাবরি মসজিদ কোথায় হবে, তার সঙ্গে আরও কী কী করার পরিকল্পনা রয়েছে, তা জানিয়ে দিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তিনি জানান, "বাবরি মসজিদের সঙ্গে যোগ হবে হাসপাতাল এবং গেস্ট হাউস। ১২-১৩ বিঘা জায়গা লাগবে। বেলডাঙা থেকে রেজিনগরের মাঝখানে জায়গা ঠিক হচ্ছে। শিলান্যাসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করব। ২০২৯-এ যখন চালু হবে, উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে।''

আরও পড়ুন: Dev: তৃণমূলের ২১ জুলাইয়ে 'পাগলু' গান, ১৪ বছর পর ভুল কবুল দেবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget