এক্সপ্লোর

Dev: তৃণমূলের ২১ জুলাইয়ে 'পাগলু' গান, ১৪ বছর পর ভুল কবুল দেবের

West Bengal News: রাজ্যে ক্ষমতায় আসার পর, সেটা ছিল তৃণমূলের প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে দাঁড়িয়েই, 'পাগলু' গেয়েছিলেন দেব।

কলকাতা: তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে 'পাগলু ডান্স' গাওয়া নিয়ে ১৪ বছর পরে ক্ষমা চাইলেন দেব। ২০১১-য় তৃণমূলের শহিদ দিবসে ভুল করে পাগলু গেয়েছিলাম, অকপট স্বীকারোক্তি তৃণমূল সাংসদ দেবের। ন্যাকামি করছেন দেব, পাল্টা নিশানা করেছে বিজেপি। 

ক্ষমা চাইলেন দেব: রাজ্যে ক্ষমতায় আসার পর, সেটা ছিল তৃণমূলের প্রথম ২১ জুলাইয়ের সমাবেশ। সেই মঞ্চে দাঁড়িয়েই, 'পাগলু' গেয়েছিলেন দেব। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। দেব রাজনীতিতে পা রেখেছেন। তৃণমূলের প্রতীকে তিন-তিনবার সাংসদ হয়েছেন। কিন্তু, সেই বিতর্ক আজও তাড়া করে তাঁকে। সুযোগ পেলেই শহিদ দিবসের মঞ্চে পাগলু গাওয়া নিয়ে দেবকে খোঁচা দেয় বিরোধীরা। অবশেষে ১৪ বছর পর তা নিয়ে ব্য়াখ্য়া দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ।

গতকাল দেব বলেন, "আমি তখন বুঝিনি, যে এই জায়গায়, এই মঞ্চে, কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনওদিনও বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি। মঞ্চের সামনে যে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তাঁরাই পাগলু গানটা ধরেছিলেন, তাঁরাই বলেছিলেন গানটা গাইতে। আজকে আবার সেই দিনটা কিন্তু আমি গান গাইতে পারব না কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে।''

বিরোধীরা অবশ্য এতেও থামছে না। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "দেবের কথা শুনে...বাংলায় একটা শব্দ আছে, অনেক ন্যাকামো করেছেন উনি। ওঁর এই ন্যাকামোতে বাংলার মানুষ এবং ঘাটালের মানুষ, তাদের কোনও লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। এই ধরনের ন্যাকামো বন্ধ করে সোজাসুজি ওঁর বলা উচিত, যে ওঁর কোনও মেরুদণ্ড নেই, মেরুদণ্ড কালীঘাটে বন্ধক রাখা হয়েছে। ফলে কালীঘাট যেভাবে পরিচালনা করবে, ওঁকে পরিচালিত হতে হবে। তাতে ওঁর আত্মসম্মান থাকল কি থাকল না সেটা বিচার্য বিষয় নয়।

এক গান নিয়ে ব্য়াখ্য়ার দিনেই, আবার দেবের গলায় শোনা গেল আরেক গান। ছাত্র-সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে তিনি ধরলেন ও মধু। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "সবসময় এই ধরনের অনুষ্ঠান মানেই গুরুগম্ভীর তা নয়। এই সবেরও একটু দরকার আছে।'' রাজ্যের ২ মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের গলায় আবার শোনা গেল 'রুবি রায়'।

আরও পড়ুন: Dulal Sarkar Death News: এলাকা দখলের লড়াইতেই কি খুন? মালদার তৃণমূল নেতা খুনে উঠছে প্রশ্ন

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
West Bengal New Syllabus Row | সব স্তরের পাঠ্যক্রমে 'শ্য়ামাপ্রসাদ'কে নিয়ে প্রবন্ধ, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান
Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget